editor
প্রকাশিত: 12:37 PM, September 11, 2021

সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের টিকাদান শুরু
নিজস্ব প্রতিবেদক
সিলেটে যেসব শিক্ষক ও শিক্ষার্থী করোনাভাইরাস প্রতিরোধী টিকার (ভ্যাকসিন) রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে আজ শনিবার থেকে টিকাদান শুরু হয়েছে। সিলেট নগর ভবনের নিচ তলাস্থ টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন।
এক্ষেত্রে রেজিস্ট্রেশনকৃত শিক্ষক, শিক্ষার্থী এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
এমন তথ্য জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সুমন।
তিনি বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, সেহেতু শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার থেকে নগর ভবনে টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন।
জাহিদুল ইসলাম সুমন আরো বলেন, রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্ড ও আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দিয়ে দেয়া হবে। তাদের ক্ষেত্রে এসএমএস আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না।
সিসিক সূত্র জানিয়েছে, বর্তমানে মহানগরীতে প্রায় ৮৫ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে টিকাপ্রাপ্তির অপেক্ষায় আছেন। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থীরাও আছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর