editor
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১
অনলাইন ডেস্ক
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ুর দিকে চলে গেছে। এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে আর থাকছে না।
তবে আগামী দুই দিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে। এটি এখন ভারতের তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুখ বলেন, ‘দেশের নদী ও সমুদ্র এলাকায় এখন কোনো ধরনের সতর্কতা সংকেত নেই। দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।’
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
6 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা