editor
প্রকাশিত: 6:42 PM, November 23, 2021
মহান রুশ বিপ্লবের ১০৪-তম বার্ষিকীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভা জেলা ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়ার পরিচালনায় গত ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টায় সুরমা মার্কেস্থ জেলা কার্যালয় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান রুশ বিপ্লবের অজেয় ও অমর শিক্ষাকে সামনে রেখে সাম্রাজ্যবাদী অন্যায়যুদ্ধ তথা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মত নয়া উপনিবেশিক-আধা সামন্তবাদী দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব জয়যুক্ত করে বিশ্ব বিপ্লব তথা আসন্ন সমাজতন্ত্র- কমিউনিজম প্রতিষ্ঠার সুমহান লক্ষ্য আজ পৃথিবীর সকল শোষিত মানুষের মুক্তির একমাত্র পথ। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির এ রকম জটিল পরিস্থিতিতে মহান রুশ বিপ্লবের চেতনাকে ধারন করে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করতে হবে।
রুশ বিপ্লব দুনিয়ার শ্রমিক শ্রেণি, নিপিড়ীত জাতি ও জনগণের সামনে মুক্তির আলোকবর্তিকা হিসেবে পথ প্রদর্শন করে। মহান রুশ বিপ্লবের চেতনাকে ধারন করে দেশে দেশে শোষনহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহবান জানান। সভার শুরুতে লিখিত প্রবন্ধ পাঠ করেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা বদরুল আজাদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ জাকির সহ প্রমুখ।
বক্তারা আরো বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থায় শ্রমিক কাজ করে তার ন্যায্য মজুরি পায় না, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, ছাত্রের শিক্ষা শেষে কাজ নেই অথচ আমাদের দেশের এমপি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও উন্নয়ের গাল ভরা বুলি আওড়িয়ে চলছেন। সিজান জুস কারখানায় আগুনে পুড়ে শ্রমিক হত্যা, ছাত্রের শিক্ষা শেষে কাজ না পেয়ে আত্মহত্যার পথ বেঁছে নিতে হয়, নয় বছরের শিশু থেকে ষাটোর্ধ্ব বছরের নারীরা যে ধর্ষণের শিকার হচ্ছেন সেই সমাজে মানুষের যে মৌলিক অধিকার নিশ্চয়তা দিতে পারে না।
সকল প্রকার শোষন নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষকের মৌত্রির ভিত্তিতে শোষনহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামকে বেগবান করতে হবে। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)