editor
প্রকাশিত: 8:22 PM, November 28, 2021
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর উদ্যোগে মসজিদের মুসল্লীদের নিরাপদ পানি খাওয়ার জন্য পানির ফিল্টার প্রদান করা হয়।
২৮ নভেম্বর রোববার সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কান্দিপাড়া জামে মসজিদে ‘গভর্নর প্রায়োরিটি প্রজেক্ট’ এর আওতায় নিরাপদ পানির জন্য পানির ফিল্টার বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ হুরায়রা ইফতার হুসেন, ক্লাবের পিপি রোটারিয়ান আফসর আহমদ বকুল, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, পিপি রোটারিয়ান লিয়াকত শাহ ফরিদী, সেক্রেটারি রোটারিয়ান জামিউল ইসলাম জনি, রোটারিয়ান আব্দুল মালেক, রোটারিয়ান রেজওয়ানুল হক, রোটারিয়ান সিরাজ উদ্দিন, রোটারিয়ান সাঈদ আহমদ, রোটারিয়ান নুরুজ্জামান মনি।
অনুষ্ঠানে কান্দিপাড়া জামে মসজিদ এর দায়িত্বশীলদের কাছে পানির ফিল্টার প্রদান করেন রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, রোটারী ক্লাবগুলো মানবতা ও কল্যাণমূলক কাজকে গুরুত্ব দিয়ে শিক্ষা, চিকিৎসা সহ সর্বদিকে সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। মসজিদ, মাদরাসা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট প্রাইড সহযোগিতা সব সময় অব্যাহত রয়েছে।
রোটারিয়ানবৃন্দ স্ব উদ্যোগে দেশ ও জাতির কল্যাণে কাজ করায়, কাজের ফসল হিসেবে রোটারী ক্লাব দেশ-বিদেশে প্রশংসা ও সুনাম অর্জন করেছে। বক্তারা ক্লাবের সুনাম আরো বৃদ্ধি করতে মানব কল্যাণে বেশি করে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের