editor
প্রকাশিত: 6:16 PM, December 4, 2021
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতিতে জড়িতদের শাস্তি দিন
বিভিন্ন ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় সিলেট নগরীর পুরান লেনে অবস্থিত ৫৩নং সমবায় ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর বহু প্রতিক্ষিত স্বপ্ন আন্দোলনের মাধ্যমে বাস্তবায়িত হওয়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল লোক নিয়োগের নামে যে জঘন্যতম দুর্নীতি কেলেংকারী হয়েছে তাতে সিলেটবাসী হতবাক। নেতৃবৃন্দ বলেন, এই দুর্নীতির মাধ্যমে বহিরাগতদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। তা অবিলম্বে বাতিল করতে হবে। নিয়োগ দুর্নীতিতে জড়িতদের অনতিবিলম্বে খোঁজে বের করে শাস্তি দিতে হবে। স্থানীয় মেধাবী শিক্ষিত বেকারদের সেখানে চাকুরী দিতে হবে। এই প্রতিষ্ঠান কারো বাপ-দাদার নয়, সেজন্য এটাকে কেন্দ্র করে কারো একাধিক দুর্নীতি করে রক্ষা পাবার নয়।
নেতৃবৃন্দ সুনামগঞ্জের হাওর দিয়ে উড়াল সেতু প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীকে অভিনন্দন জানান।
সভায় নেতৃবৃন্দ বলেন, ১৬ বছর আগে সিলেটে উড়াল সেতু নির্মাণের আলোচনা হয়েছিল। এখন সেটি যোগ্যতার অভাবে মার খেয়েছে। সিলেটের চেয়ে কম গুরুত্বপূর্ণ অঞ্চলে মেগা মেগা প্রকল্প অনুমোদন ও উন্নয়ন হয় কিন্তু সিলেটের বেলায় তা দুঃখজনক বটে। যুগ যুগ ধরে সিলেটের তেল, গ্যাস সম্পদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে কিন্তু বিগত জাতীয় নির্বাচনী প্রতিশ্রুতিতে সিলেট সদর আসনের এমপি মহোদয় বলেছিলেন, ‘সিলেটের মানুষ আবাসিক গ্যাস লাইন সংযোগ সুবিধা পাবেন’। কিন্তু তা বাস্তবায়িত হলো না। সিলেট সিটি কর্পোরেশন এলাকা সমূহের সীমানা দিয়ে বৃত্তকারে একটি ট্রেন লাইন চালু করার দাবী ছিল, সেটিও হলো না।
সিলেটে আঞ্চলিক পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র অবিলম্বে চালু করতে হবে। মহানগরীর ফুটপাত হকারদের অবৈধ দখল থেকে মুক্ত করতে হবে। স্থায়ী বাসিন্দাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট সদরের খাদিমন নগর ইউনিয়ন ও খাদিমপাড়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় সরকারি খাস ভূমির টিলা পাহাড় যারা বেদখল করে রেখেছে তাদেরকে অবিলম্বে উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল অনতিবিলম্বে পাশ করে নগরবাসীর কাজে লাগতে হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে প্রকল্প কাজ ধীরগতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ প্রকল্প দ্রুত সম্পাদনের আহবান জানানো হয়। সভায় বিমান বন্দরে প্রবাসী যাত্রী হয়রানী অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সভায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নি¤œ ও মাঝারি স্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সিলেটের শ্রমজীবী পরিবার সদস্যদের সরকারি চাকুরী দিতে হবে।
সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, আলহাজ্ব মামুনুর রশীদ, ফারুক আহমদ চৌধুরী, সদস্য সিলেট জেলা হিউম্যান হলার চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইনছান আলী, কোর্ট পয়েন্টে টুকেরবাজার শাখার সভাপতি মোঃ শফিকুল আহমদ, সাধারণ সম্পাদক উছমান গনি, মইনুল ইসলাম, সেলিম আহমদ, পানুর রহমান পানু, বেলাল আহমদ, শাহ মোঃ ইব্রাহিম আলী, নিজাম উদ্দিন, শিমুল আহমদ, কামিনী বৈদ্য, ফখরুল ইসলাম, আরিফ মিয়া, মোঃ শামীম প্রমুখ।বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী