editor

প্রকাশিত: 11:16 PM, August 30, 2024

সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমরা বাংলাদেশী।  লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সবাই জিকে গউছ 

সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমরা বাংলাদেশী।  লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সবাই জিকে গউছ 

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৪ উপলক্ষে লাখাই উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বি.এন.পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও বার বার নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র  আলহাজ্ব জি.কে গউছ।

শুক্রবার ৩০ আগষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ লাখাই উপজেলার আয়োজনে  উপজেলার মোড়াকরি মহাসংকীর্তন গৌর মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি  প্রানেশ গোস্বামী সভাপতিতে  এবং সাধারণ সম্পাদক  সম্পদ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বি.এন.পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র  আলহাজ্ব জি.কে গউছ বলেন সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই আমরা সবাই বাংলাদেশী, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের মিথ্যা হত্যা মামলায় আমি যখন জেলেছিলাম জেলখানাতে গিয়ে হবিগঞ্জের অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাকে সাহস যুগিয়েছেন।

জেলে থাকা অবস্থায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি মেয়র থাকা কালীন হবিগঞ্জের শনি মন্দির ঘাটলা নির্মাণ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করেছি সেই সাথে   শ্মশানের জায়গা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে এসেছি।

আগামী শারদীয় দূর্গা উৎসব জাঁকজমকভাবে উদযাপনের আহবান জানিয়ে জিকে গউছ দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনাবলী উল্লেখ করেন এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমির জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনও মহান মুক্তিযোদ্ধে অবদান রেখেছেন, এই দেশের জন্য সবাই মিলে যুদ্ধ করেছেন অতএব সবারর সমান অধিকার। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের
সাবেক সভাপতি এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, লাখাই উপজেলা বিএনপি  সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, লাখাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, বিএনপির সাংগঠনিক সম্পাদক  শামসুদ্দিন,  জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহাম্মদ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক  ফরিদ মিয়া , জেলা যুবদল নেতা সেতু ,  এস আর তালুকদার শাহিনুর,   ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ শাহাজান মিয়া, উপজেলা বিএনপি নেতা আব্দুল  আওয়াল ভূঁইয়া, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, লাখাই উপজেলার সভাপতি  লিটন সূত্রধর
 সাধারণ সম্পাদক ও বুললা ইউপি চেয়ারম্যান  এডভোকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা যুবদলের আহ্বায়ক  মাহমুদুল রহমান,  যুগ্নহ্বায়ক মাহমুদুর আলম মালু ,  শারদাঞ্জণী ফোরাম, লাখাই উপজেলা সভাপতি রঞ্জন দাস , উপজেলা   ছাত্রদল নেতা আজম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার