editor

প্রকাশিত: 6:56 PM, December 2, 2021

আইডিয়া’র উদ্যোগে সিলেটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপন

আইডিয়া’র উদ্যোগে সিলেটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপন

আইডিয়া’র উদ্যোগে বৃহস্পতিবার সিলেটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়েছে। ফাউন্ডেশনের স্লোগান “দেশ কল্যাণ, দারিদ্র্যবিমোচন,কর্মপরায়ণ, উদ্ভাবন; বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মানস ও মনন” সামনে রেখে, ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সিলেট জেলায় কর্মরত ৭টি এনজিও যথাক্রমে আইডিয়া, আরডিসি, জেছিস, আরডব্লিউডিও, এওয়ার্ড, এসডিএস, স্র্যাক, বেলা, পাসকপ, সনাক, একডো এবং হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশ এর অংশগ্রহণে আইডিয়া কেন্দ্রীয় অফিস উপশহরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন, জনাব নজমুল হাক,র্নিবাহী পরিচালক, আইডিয়া সিলেট। সভার শুরুতে নজমুল হক, র্নিবাহী পরিচালক, আইডিয়া, স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান। তামান্না আহমদ বিএনএফ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে এর তাৎপর্য ও বিএনএফ এর কার্যক্রম বিষয়ক একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে নজমূল হক বলেন, আজকের সভাটি খুবই সময়-উপযোগী আমাদেরকে এনজিওদের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে যে অগ্রগতি অর্জন করেছিলাম তাতে বাংলাদেশে কর্মরত এনজিওদের বিশাল ভূমিকা রয়েছে। সরকার এবং এবং এনজিও সবাই মিলে একসাথে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্নিত হবে। এনজিও’র ফান্ড কমে যাওয়ার কারণে বিশাল জনসংখ্যা চাকুরী হারাচ্ছেন তা আমাদের উন্নয়নের পথে বাধা।

এনজিওদের কাজে সরকারকে আরও বেশী করে সহযোগিতা প্রদান করতে হবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এনজিওদেরকে যে সহায়তা প্রদান কনের তা খুবই কম এই সহযোগিতা দিয়ে দীর্ঘমেয়াদী সাফল্য আসবেনা, দীর্ঘ সময়ব্যাপী কর্মসূচি সহায়তা না দিলে প্রকৃত উন্নয় বাধাগ্রস্থ হবে। পাশাপাশি বিএনএফ মনিটরিং এর ক্ষেত্রে উন্নয়ন মানসীকতার মানুষদের যুক্ত করার জন্য সরকারকে আহবান জানান তিনি।

বিভিন্ন এনজিওদের পক্ষে আবুল কালাম আজাদ, এটিএম বদরুল ইসলাম এবং মো: আব্দুল হামিদ ও জনাব সমিক সহিদ জাহান বলেন- আমরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষে সরকারের কাছে আহবান জানাই এনজিওদের আরও বেশী করে কাজের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য, পাশাপাশি আমরা বিএনএফ-কে আহবান জানাচ্ছি, সিলেট থেকে আরও অধিক সংখ্যক এনজিও-কে অনুদান সহায়তা প্রদান করার জন্য। আমরা বিশ্বাস করি সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে যেভাবে এনজিওরা অবদান রেখেছে ঠিক একইভাবে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের পথে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারব। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী