editor
প্রকাশিত: 7:09 PM, December 2, 2021
এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৪৭৮টি সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – এর “ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঈঙঠওউ – ১৯ জবংঢ়ড়হংব রহ ইধহমষধফবংয (চযধংব ২)” শীর্ষক ১২ মাস ব্যাপি ১ম পর্যায়ের কার্যক্রমের আওতায় গত রোববার ও মঙ্গলবার ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেট এর অভ্যন্তরে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা সমাজ সেবা অফিসার জয়তি দত্ত। এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এস টি এম ফকর উদ্দিন।
বোয়ালজুর এলাকায় উজিয়ালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন তানবীর আহ্মদ।
যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরত্ব বজায় রেখে দুই উপজেলার পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় এস ও এস শিশু পল্লী সিলেট কর্তৃক বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১). চাল – ২০ কেজি, ২). সয়াবিন তেল ০২ লিঃ, ৩). লবণ – ০২ কেজি, ৪). মসুর ডাল – ০২ কেজি, ৫). আলু – ০৫ কেজি, ৬). পিঁয়াজ – ০১ কেজি, ৭). গুড়ো দুধ ২০০ গ্রাম – ০১ প্যাকেট, ৮). চিনি – ০১ কেজি, ৯) মুড়ি – ২ কেজি, ১০). এনার্জি বিস্কুট – ২০ প্যাকেট, ১১). ডিম – ৩০ টি।
উল্লেখ্য, করোনা ভাইরাস এর বিস্তার রোধ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহিত সকল পদক্ষেপ এর সাথে একাত্ব হয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে এস ও এস শিশু পল্লী কাজ করে আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এস ও এস শিশু পল্লী সিলেট উপকারভোগীদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যেই সফল ভাবে সম্পন্ন হয়েছে এবং ২য় পর্যায়ের (অক্টোবর ২০২১ – সেপ্টেম্বর ২০২২) কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী