editor

প্রকাশিত: 7:22 PM, September 8, 2024

সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

বহুদিনের তৈরি দূরত্ব থেকে সংসার ভাঙল ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপংকর দীপনের। স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিজের সংসার ভাঙার খবর জানিয়েছেন এই নির্মাতা নিজেই।

যেখানে দীপন বলেছেন, আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।

গত বছরই এক নায়িকার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দীপন ও মিশুর সংসারে ফাটলের চিত্র প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। সেই দূরত্ব থেকেই কিনা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন দু’জন।

এদিকে বিচ্ছেদের পরপরই ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন দীপনের প্রাক্তন স্ত্রী। যেখানে তিনি লিখেছেন,‘তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীনভাবে হত্যা করেছো। অন্ধকার কারাগারে আমার রঙ্গীন নেশাকে বিবস্ত্র করেছো।’

মিশু স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘আমার দৃষ্টিকে টেনে হিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছ। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহিতা করা হয় তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর। কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না…সত্যিই না…।’

প্রসঙ্গত, রংপুরের ছেলে দীপনের জন্ম ১৯৭৮ সালে। দীপঙ্কর দীপন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাগ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ থেকে। ২০১৪ সালের ৩০ মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তা সাহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংযুক্তা সাহা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন কর্মকর্তা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন