editor
প্রকাশিত: 3:58 PM, November 20, 2021
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি নং-৯৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৯ নভেম্বর শুক্রবার সম্পন্ন হয়েছে। নগরীর পূর্ববন্দরবাজারের পৌরবিপনী মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য ১ঘন্টা বিরতি থাকে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কুদ্দুস ও সম্পাদক পদে সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে শুরু করেন। সিলেট জেলা সমবায় অফিসের পরিদর্শক কাজী মোঃ মহসীন এর পরিচালনায় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে দক্ষিণ সুরমা উপজেলা সমবায় কর্মকর্তা মহবুবুর রহমান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সন্ধ্যা ৬ টার সময় ফলাফল ঘোষণা করা হয়। সহযোগিতা করেন সমিতির সদস্য মোঃ বাবলু মিয়া।
ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হচ্ছেন, সভাপতি- আব্দুল কুদ্দস, সহ সভাপতি- আবুল হাসেন হাসু, সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, নির্বাহী সদস্য- মামুনুর রশীদ মামুন, মোঃ সেলিম খান, মনির হোসেন, হারুনুর রশীদ হারুন, আবু ছালেহ, মোঃ সুলেমান।
অন্তর্বর্তীকালীন সভাপতি মোঃ আকিবুজ্জামান আকরাম এর সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশ সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়।
ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীদের দিনভর ভোট প্রদান করেন এবং সদস্যদের আনন্দের আমেজ বইতে থাকে। ভোটগ্রহণকালে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিত্ব হকার্স সমিতির নির্বাচন পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, পত্রিকা হকারদের নায্য অধিকার আদায় ও উন্নতির লক্ষ্যে ২০০৪ সালে গঠিত হয় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড। বিজ্ঞপ্তি
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে