editor
প্রকাশিত: 4:59 PM, October 31, 2021
নিজস্ব প্রতেবেদক
উন্নয়নের চাকা সচল রাখতে নৌকায় ভোট দিয়ে হিরণ মিয়াকে পুনরায় নির্বাচিত করুন..অধক্ষ সুজাত আলী রফিক
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক বলেছেন, উন্নয়নের চাকা সচল রাখতে নৌকায় ভোট দিয়ে হিরণ মিয়াকে পুনরায় নির্বাচিত করুন। বিগত ৫ বছরে এই ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত থাকবে। সিলেট সদরের অন্যান্য ইউনিয়নের তুলনায় মোগলগাঁও ইউনিয়নে অধিক উন্নয়ন হয়েছে । উপজেলার বরাদ্ধ ছাড়াও বিশেষ বরাদ্ধ আনার ক্ষমতা ররছে তার।
হিরণ মিয়াকে নৌকা প্রতীকে ভোট দিতে ভূল করবেন। ভোট আপনার আমানত এই আমানতের খেয়ানত করবেন না। আসুন সকল মতানৈক্যের উর্ধে উঠে আবার তাঁকে নির্বাচিত করে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্তর করার সুযোগ সৃষ্টি করে দিন।
শনিবার (৩০ অক্টোবর) রাতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হিরণ মিয়ার নৌকার সমর্থনে ভগতীপুর গ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মইন মিয়ার সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামিল ইবনে রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ। বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হিরণ মিয়া।
আরোও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, বিশিষ্ট মুরব্বি মোঃ কালা মিয়া, সাবেক মেম্বার মানিক মিয়া, ফকির আলী, সলিম উল্লাহ, আব্দুল হামিদ, জেদ্ধা প্রবাসী ও সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল আমিন, পর্তুগাল প্রবাসী জাকির আহমদ, সদর উপজেলা তাতী লীগের সভাপতি দিলওয়ার হোসেন, মনির উদ্দিন, গোলাম হোসেন, ইস্কন্দর মিয়া, কালা মিয়া, নজর মিয়া, লুতফুর রহমান, নূরুদ্দিন ইমন প্রমূখ। নির্বাচনী গান গেয়ে মঞ্চ মাতালেন আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল