editor
প্রকাশিত: 12:16 AM, November 10, 2021
৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ এবং দাবি বাস্তবায়ন না হলে আগামী ২১ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- (১) সিলেট জেলা অটোটেম্পু / অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং চট্ট ২০৯৭ এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন ও প্রহসনমূলক নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথা কথিত ঘোষিত কমিটি বাতিল, মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়া সহ সিলেটের আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার করতে হবে। (২) সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর নেতৃবৃন্দের উপর থেকে দায়েরকৃত মামলা প্রত্যাহার। (৩) সাধারণ শ্রমিকদের উপর সিলেটের ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানী বন্ধ। (৪) মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, ছোয়ারা সেতু, শাহপরান সেতুর টোল আদায় ও লিজ বন্ধ এবং বিভিন্ন পৌরসভার নামে সকল প্রকার টোল আদায় বন্ধ করতে হবে। (৫) সিলেটের চৌহাট্টা সহ বিভিন্ন স্থানে কার-মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সা সহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক সজিব আলী, সহ সভাপতি হাজী মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং ২০৯৭ এর সভাপতি খলিল খান, কার্যকরি সভাপতি মতচ্ছির আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল