editor
প্রকাশিত: 11:53 PM, October 18, 2021

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ সেলাইন পুশে তদন্ত কমিটি গঠন
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ সেলাইন রোগীদের শরীরে পুশ করায় দায়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তদন্ত কমিটির সদস্য এমটি (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খোজ নিয়ে জানা যায় গত ১০ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃ বিভাগে রোগীদেরকে মেয়াদ উত্তীর্ণ নরমাল স্যালাইন ব্যবহার (পুশ) করার দায়ে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুবল চন্দ্র বর্মন ৩ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করিবেন। উল্লেখ্য কর্তৃপক্ষের অবহেলা আর গাফলতির কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃ বিভাগে গত ১০ অক্টোবর রোগীদের শরীরে মেয়াদ উত্তীর্ণ নরমাল স্যালাইন ব্যবহার (পুশ) করা হয়।
পরে বিষয়টি ধরা পড়ে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের কামরুল হাসান ইয়াহিয়া নামের এক যুবকের চোখে। তিনি জানান ঐদিন বেলা দেড়টার দিকে তার মা আমিনা বেগমকে পেঠে ব্যাথার দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মা আমিনা বেগমকে হাসপাতালে ভর্তি দেন।
এতে আমিনা বেগম বিধি অনুযায়ী হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হলে সেখানে দায়িত্বে থাকা সেবিকা (ইনচার্জ) ফারহানা বেগম ও কোহিনুর চৌধুরী লাকী, আমিনা বেগমের শরীরে ১০০০ মিঃলি নরমালিন স্যালাইন পুশ করেন। এক পর্যায়ে কামরুল হাসান ইয়াহিয়া পুশ করা স্যালাইনের দিকে লক্ষ করলে তিনি দেখতে পান এ স্যালাইনটি ২০১৮ সালের মে মাসে উৎপাদিত হয়েছে। যার মেয়াদ প্রায় ৫মাস পূর্বে উত্তীর্ণ হয়েছে। বিষয়টি তার নজরে আসলে সাথে সাথে তিনি ইনচার্জ ফারহানাকে অবহিত করেন। এতে ফারহানা ও লাকী সেলাইনটি খুলে ফেলেন। জানা যায় ঐদিন শুধু আমিনা বেগম নয় হাসপাতালের বিভিন্ন বেডে ভর্তি থাকা উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি গ্রামের আব্দুল মুছব্বিরের পুত্র শাহাব উদ্দিন, দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মুফজ্জিল আলীর পুত্র বিলাল আহমদ ও মাসান নামের আরো কয়েকজন রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন পুশ করা হয়েছে। এ নিয়ে রোগী ও রোগীর স্বজনরা ভারী চিন্তায় বর্তমানে দিন কাটাচ্ছেন।
তারা জানিয়েছেন সেখানে ইনচার্জের দায়িত্বে থাকা ফারহানার একক গাফলতির কারনে হাসপাতালে এরপূর্বেও এরকম ঘটনা ঘটেছে। শুধু স্যালাইন পুশ নয় ফারহানা রোগীদের সাথে নানা ধরনের অসৌজন্য মুলক ব্যবহার করে থাকে। এমনকি হাসপাতালের অন্তঃবিভাগে সে একক আধিপত্য বিস্তার করে যাচ্ছে। বিশ^ত্ব সূত্রে জানা যায় গত সেপ্টেম্বর মাসে ফারহানার বদলীর অডার হলেও তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিছুতেই যেন ছেড়ে যেতে রাজি নন। এ দিকে স্থানীয় লোকজন ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন হাসপাতাল কর্তপক্ষের অবহেলা আর গাফলতির কারনে মানুষের জীবন এখানে হুমকির মধ্যে রয়েছে।
তারা দাবী করে বলেন দায়িত্বে অবহেলাকারী ফারহানাকে অবিলম্বে এখান থেকে সরিয়ে নিয়ে কানাইঘাটে স্বাস্থ্য সেবার মান সুনিশ্চিত করতে হবে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুন নুর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন এটি বড় ধরণের একটি ভুল হয়েছে। এ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল