editor
প্রকাশিত: 7:27 PM, November 24, 2021
আয়কর দাতার সংখ্যা বাড়ায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তর হচ্ছে…..সিলেট অঞ্চলের কমিশনার মো. আহসানুল হক
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চলের কমিশনার মো. আহসানুল হক বলেছেন, আয়কর হচ্ছে দেশের উন্নয়নের অক্সিজেন। আয়কর দাতার সংখ্যা বাড়ায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের রূপান্তর হয়েছে। এক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে বিদেশের সাহায্য নিতে হত। কিন্তু এখন পার্শ্ববর্তী অনেক দেশকে বাংলাদেশ সাহায্য করে। যা সম্ভব হয়েছে আয়কর আদায়ের মাধ্যমে।
সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় সিলেট নগরীর উপশহর মেন্দিভাগ এলাকায় সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের মধ্যে পুরস্কার ও সম্মাননা উপলক্ষে সিলেট কর অঞ্চল এর উদ্দ্যোগে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হকের সভাপতিত্বে ও কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার ও সদর দপ্তর প্রশাসন মো: আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২০-২১ করবর্ষের সিলেট জেলার মধ্যে সর্বোচ্চ কর দাতা আবুল কালাম ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ কর দাতা হিসেবে ফেঞ্চুগঞ্জের মোহাম্মদ আবু তাহের, তৃতীয় সর্বোচ্চ কর দাতা কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি দয়ার বাজার এলাকার মো. রফিকুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
একই সময়ে সিলেট জেলায় সর্বোচ্চ নারী করদাতা হিসেবে খাদিম নগর শাহপরান এলাকার ফাহমিদা সাদিক ও তরুণ করদাতা হিসেবে জকিগঞ্জের শিমুল এন্টারপ্রাইজের ব্যবসায়ী মো. খায়রুল হাসানকেও পুরস্কার দেওয়া হয়।
অপরদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ করদাতা হিসেবে প্রথম স্থান অধিকারী ফাজিল চিশত এলাকার বাসিন্দা এ,কে,এম আতাউল করিম, দ্বিতীয় স্থানে কালিঘাটের মেসার্স আতিক হোসেন আমজাদ এর ব্যবসায়ী মো. আতিক হোসেন, তৃতীয় স্থান অধিকারী স্বপ্ন নীড় ৬২ ভ্যালিসিটি শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা ফরিদ বক্সকে সম্মাননা দেওয়া হয়। এসময় সিসিক এলাকায় সর্বোচ্চ নারী করদাতা হিসেবে কুমারপাড়া এলাকার সালেহা বেগম ও তরুণ করদাতা হিসেবে সিটি হার্ট শপিং সেন্টারের ব্যবসায়ী মো. এনামুল হককেও সম্মাননা প্রধান করা হয়। একই ভাবে দীর্ঘ মেয়াদি ক্যাটাগরিতে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় দুজন ও সিলেট জেলায় আরও দুজনকে সম্মাননা দেওয়া হয়।বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)