editor

প্রকাশিত: 2:48 PM, November 16, 2021

গোয়াইনঘাট মুদি দোকানে শিশু ধর্ষণ

গোয়াইনঘাট মুদি দোকানে শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট থানাধীন হাজিরাই গ্রামে সাত বছরের এক শিশুকন্যাকে মুদির দোকানের ভেতরে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৫ নভেম্বর) রাতে শরীফ মিয়া (১৯) নামের এক যুবককে ওই গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরীফ হাজরাই গ্রামের তজ্জমুল আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত শরীফ মিয়াকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শরীফ মিয়াকে একমাত্র আসামী করে ধর্ষণের অভিযোগ এনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সোমবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় তার গ্রেফতারকৃত শরীফের মুদির দোকানে চকলেট কিনতে যায় শিশুটি। দোকানের আশপাশে কেউ না থাকার সুযোগে শিশুটিকে দোকানের পেছনে ধরে নিযে জোরপুর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে শরীফ তাকে এ ঘটনাটি কাউকে না বলার ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে গিয়ে কান্নকাটি করতে করতে পরিবারের সবাইকে এ ঘটনাটি জানায়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে দোকান বন্ধ করে পালিয়ে যায় শরীফ। পরে শিশুটিকে পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস (ওসিস)-তে পাঠায়। বর্তমানে সে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।

বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব। তিনি জানান, কন্যাশিশুটি সোমবার সকালে চকলেট কিনতে শরীফ মিয়ার মুদির দোকানে যায়। এসময় শরীফ মিয়া তাকে জোরপূর্বক দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটি ওসিসতে চিকিৎসাধীন ও ধর্ষণের ঘটনায় শরীফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর