editor
প্রকাশিত: 2:43 PM, December 1, 2023
দেশরক্ষা ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগনের স্বতঃস্ফুর্ত হরতাল, অবরোধ কর্মসূচি বাধাগ্রস্থ করে প্রতিবাদী যুবসমাজের মনোবল ভেঙে দেওয়ার অকৌশল হিসাবে স্বৈরাচারী হাসিনা সরকারের বাকশালি পুলিশ কে দেশপ্রেমিক জনগণের উপর লেলিয়ে দিয়ে সারাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক সৈনিকদের গ্রেফতার ও গায়েবি মামলা দায়ের করে দেশকে একটি বৃহত্তর কারাগারে রূপান্তরিত করেছে।
তারই ধারাবাহিকতায় সিলট জেলা যুবদল নেতা চলমান আন্দোলনের অকতোভয় সৈনিক জামাল আহমদ খাঁন কে ডিবি পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি মিছিল পরবর্তীতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে গ্রেফতার করা ঢাকা মহানগর উত্তর এর ০৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আপন আহমেদ রুবেল, যুবনেতা মো: শাওন, ৯নং ওর্য়াড,জাকির হোসেন ১০নং ওয়ার্ড সহ অসংখ্য নেতাকর্মীকে।
বাকশালি পুলিশের এরূপ স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
নেতৃদ্বয় বলেন, জনগনের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত বাকশালি পুলিশ জনগণের সেবক না হয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী আওয়ামী ছাত্রলীগ, যুবলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা এ সমস্ত অবিবেচক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য বলতে চাই, হত্যা,গুম,হামলা মামলা গ্রেফতার করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন থেকে শহীদ জিয়া’র আদর্শের সৈনিকের রাজপথ থেকে পিছু হটানো যাবে না। আমরা এবার মৃত্যুকে আলিঙ্গন করেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেমেছি। সকল অন্যায়,অবিচার, অনাচারের বিরুদ্ধে সারাদেশব্যাপী মুক্তিকামী জনতা যেভাবে জেগে উঠেছে, অচিরেই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এই সমস্ত অসাধু, অবিবেচক পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় এনে প্রতিটি অন্যায়ের বিচার করা হবে ইনশাআল্লাহ। টুকু- মিল্টন অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান ।-বিজ্ঞপ্তি
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও