editor

প্রকাশিত: 9:59 PM, November 7, 2021

বিএসপিএ-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উৎসবমুখর শুরু

বিএসপিএ-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উৎসবমুখর শুরু

নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বিএসপিএ-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া লেখকদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেট শাখার আয়োজনে সপ্তাহব্যাপী চলবে এ প্রতিযোগিতা।

রোববার সিলেট জেলা ক্রীড়া ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান মাহার স্বত্তাধীকারী মাহি উদ্দিন আহমদ সেলিম। বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক আল আজাদ ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর। বক্তব্য রাখেন বিএসপিএ সিলেটের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ভয়েস অব সিলেটের কর্ণধার মঈন উদ্দিন মনজু, ধারাভাষ্যকার মাসুম আহমদ ও সাংবাদিক গুলজার আহমদ ।

প্রধান অতিথির বক্তব্যে মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, কয়েক দশক ধরে সিলেটের ক্রীড়ার বিকাশে কাজ করে যাচ্ছে বিএসপিএ সিলেট। যা একটি বিরল ঘটনা। শুধু লেখায় নয়, তারা নিজেরাও যে খেলায় পারদর্শী তার প্রমাণ এই অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। তিনি বলেন, সিলেটে ধনী লোকের অভাব নেই। কিন্তু খেলাধূলায় তাদের কোন পৃষ্ঠপোষকতা নেই, যা চরম হতাশার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আম্পায়ার তানজিল শাহরিয়ার, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, বাংলা নিউজের ব্যুরো প্রধান নাসির উদ্দিন, বিএসপিএ’র কোষাধ্যক্ষ অলিউর রহমান, সাবেক কোষাধক্ষ্য ও বাংলাভিউ এর প্রেজেন্টার হাসান মোহাম্মদ শামীম, বিএসপিএ সদস্য মো: মিজানুর রহমান, এসএইচ মিলাদ, মোহাম্মদ আফজাল প্রমুখ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা। টানা উত্তেজনার এই ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন মঈন উদ্দিন মনজু। এছাড়া ২য় হন এসএইচ মিলাদ এবং ৩য় মঞ্জুর আহমদ। আজ সোমবারও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল