editor
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
অনলাইন ডেস্ক
বাড়িতে বোমা বানিয়ে স্কুলে নিয়ে গিয়েছিল এক ছাত্র। শ্রেণিকক্ষের মধ্যেই হঠাৎ বোমাটি বিস্ফোরণ হয়। এতে ওই ছাত্রসহ তার চার সহপাঠী আহত হয়।স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মিশিগানে নিওয়েগো হাইস্কুলে এ ঘটনা ঘটে। খবর সিএনএন। মিশিগানের পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়ে সকাল ৮টা ৫২ মিনিটে পশ্চিম-মধ্য মিশিগানের ওই মাধ্যমিক বিদ্যালয়ে যায় পুলিশ।প্রাথমিক তদন্তে তারা জানতে পারেন, বাড়িতে বানানো বিস্ফোরকটি শ্রেণিকক্ষে নিয়ে এসেছিল ১৬ বছর বয়সী ওই ছাত্র। কিন্তু দুর্ঘটনাবশত সেটি ফেটে যায়। এ সময় ওই ছাত্র ও তার আশপাশে থাকা চার সহপাঠী আহত হয়। বিস্ফোরণের পর জরুরি সহায়তা নম্বরে স্কুল কর্তৃপক্ষের ফোন পেয়ে দ্রুত স্কুলে হাজির হন উদ্ধারকর্মীরা। তারা বাকি শিক্ষার্থীদের স্কুলের গ্যারেজে নিয়ে যান। বিস্ফোরণের পরপরই নিওয়েগো কাউন্টির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর স্কুলগুলো খুলে দেওয়া হয়।মিশিগান রাজ্য পুলিশের মুখপাত্র মিশেল রবিনসন বলেন, ওই শিক্ষার্থীর কোনো ‘অসৎ’ ইচ্ছা ছিল না। ইচ্ছাকৃতভাবে এ ঘটনা সে ঘটায়নি।তবে কোন ধরনের উপাদান ব্যবহার করে বোমাটি বানানো হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি
S/H(Ripa-6)
8 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
6 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
3 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
4 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
8 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 2 রবিবার
7 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
5 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 4 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়
4 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।