editor
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
অনলাইন ডেস্ক
মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতের কাশ্মীরে আশ্রয় নেওয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে দেশটির পুলিশ।এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল থেকে এসব রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়। খবর দ্যা হিন্দুর।ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আটক করা হয়েছে।তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হীরানগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদের এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারা এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।রোহিঙ্গাদের ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এ জন্য ভারতে বসবাসরত সব রোহিঙ্গা মুসলমানকে খুঁজে বের করে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
S/H(Ripa-6)
4 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
4 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
6 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
8 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
1 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
7 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
7 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
3 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত