editor

প্রকাশিত: 6:03 PM, September 9, 2021

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর শিবগঞ্জের সোনাপাড়া নবারুন এলাকায় অন্যের বাসার ব্যবহৃত রাস্তাকে নিজের রাস্তা দেখিয়ে ছয়তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম সৈয়দ নজরুল ইসলাম।

এজন্য তিনি জমির পাশের ফিনল্যান্ড প্রবাসীর ভূমি এবং রাস্তার কিছু অংশও জোরপূর্বকভাবে দখল করে নিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ভবন নির্মাণের জন্য ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার, পাশ^বর্তী ভবনের মালিকের ওপর হামলা, ড্রেন নির্মাণের কাজে বাধা প্রদান এবং পাশের বাসার রাস্তা নিজের দেখিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করে ছয় তলা ভবনের ফ্ল্যাট বিক্রি করার অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নবারুন ২ নম্বর বাসার মালিক ফিনল্যান্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্না। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘তিনি দীর্ঘদিন ধরে ফিনল্যান্ডে বসবাস করে আসছেন। সেই সুযোগে তার ভূমি সংলগ্ন রাস্তাবিহীন জমিতে ছয়তলা ভবন নির্মাণ করেন একেএম সৈয়দ নজরুল ইসলাম। এজন্য তার এক দাগ থেকে ২৮ পয়েন্ট এবং অন্যদাগ থেকে ৫৮ পয়েন্ট জমি নিজের ভবনের ভিতরে অর্ন্তভূক্তও করে নেন তিনি। নিজস্ব রাস্তা না থাকলেও কৌশলে সিটি কর্পোরেশন থেকে ভবন নির্মাণের অনুমোদন নেন নজরুল।’

তিনি আরও দাবি করেন, বহুতল ভবন নির্মাণের জন্য তার বাসার দেয়াল এবং রাস্তার সামনের গেইটের দুইটি পিলার ভেঙ্গে ফেলেন নজরুল। এছাড়া গেইটের সামনে মাটি দিয়ে উঁচু করে রেখেছেন। তাছাড়া রাস্তায় নির্মাণাধীন ড্রেনও মাটি দিয়ে ভরাট করার কারণে বৃষ্টিতে তার বাসায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি চেয়ারম্যান নজরুলের ভবনের নির্মাণ সামগ্রীও তার বাসায় এসে পড়ছে, এতে তিনি চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে প্রবাসী মুন্না আরও বলেন, তার বাসায় নারী-শিশু এবং তার বৃদ্ধ বাবা-মা থাকেন। এমতাবস্থায় চেয়ারম্যান নজরুলের বাসার সীমানা দেয়াল তার বাসায় যেকোন সময় ভেঙে পড়তে পারে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। এছাড়া ভাড়াটো সন্ত্রাসীরা তার উপর হামলা করে এবং ড্রেন করি সেই ড্রেন জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে দেয়, তিনি এ বিষয়টি পুলিশকে অবহিত করেছিলেন। তখন শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘এরপরেও তারা কাজ বন্ধ না রাখায় তিনি তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করলে তা সামাজিকভাবে সমাধানে আশ^াস প্রদান করা হয়েছিল। কিন্তু বেশ কয়েক বার সালিশ আয়োজন করা হলেও চেয়ারম্যান নজরুল ইসলাম সালিশ ব্যক্তিত্বদের সামনেই তার সাথে অসদাচরণমূলক ব্যবহার করেন। সালিশরাও তার অভিযোগের সত্যতা পেয়েছেন। আর সালিশ বৈঠকে সালিশদের সাথে নজরুল স্বীকার করে বলেন, তার ভবনের কোন রাস্তা নেই, তবে তিনি হাওয়ার উপরে ছয়তলা ভবনের অনুমোদন নিয়েছেন।’

প্রবাসী মুন্না আরও বলেন, সামাজিক বিচারে কোন সুরাহা না হওয়াতে সিটি কর্পোরেশনে তিনি অভিযোগ করার পর সার্ভে করা হয়েছিল। বলা হয়েছিল কাজ বন্ধ রাখতে। কিন্তু নজরুল তা আমলে নেননি।

সাজ্জাদুর রহমান মুন্না বলেন, ইউপি চেয়ারম্যান নজরুলের এমন অবৈধ কান্ডের কারণে আর অতিরিক্ত টেনশনের কারণে নিজে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি বার বার ফ্লাইট বাতিল করতে হয়েছে তাকে। এজন্য তাকে আর্থিক ক্ষতির সম্মুখিনও হতে হচ্ছে। তিনি জালিয়াত ও দখলদার এ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তার রাস্তা ও জমি উদ্ধারে প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর