editor
প্রকাশিত: 2:55 PM, March 7, 2021
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের কলকাতায় বিজেপির সমাবেশে বলিউড তারকা অক্ষয় কুমারের উপস্থিতি নিয়ে যে প্রচারণা চালানো হয়েছিল; অবশেষে তা সত্যি হলো না। সমাবেশের মঞ্চে অভিনেতা মিঠুন চক্রবর্তী দেখা গেলেও অক্ষয় আসেননি বলে জানা গেছে। আজ কলকাতায় ব্রিগেডে শাসক দল বিজেপির সমাবেশ হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাবেশের মঞ্চে উপস্থিত থাকবেন। সমাবেশে নরেন্দ্র মোদির সঙ্গে অক্ষয় কুমার থাকবেন বলে গতকাল শনিবার থেকে প্রচার চলছিল। আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার বিজেপি-তে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন, অক্ষয় ব্রিগেডে আসছেন। তবে রোবার সকালে অক্ষয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্রিগেডে থাকছেন না ‘খিলাড়ি’।মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। ২০১৭ সালে অভিনেতার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রচারের অংশ। একাধিক সময়ে প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন তিনি।২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে।
S/H(Ripa-5)
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর