editor
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান দ্বীপে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ৮ বছরের শিশু দিমাস মুলকান সাপুত্রা।বাড়ির কাছেই একটি নদীতে যখন তার বাবা গত বুধবার মাছ ধরায় ব্যস্ত, তখন ছোট ভাইকে নিয়ে নদীতে সাঁতার কাটছিল সে। খবর দ্য মিররের।তখনই তার দিকে এগিয়ে যায় একটি কুমির। তাকে দেখে দিমাস চিৎকার করতে থাকে। ছেলেকে বাঁচাতে তার বাবাও দৌড়ে যান। ততক্ষণে তার চোখের সামনেই ছেলে দিমাসকে আস্ত গিলে খেয়ে ফেলে কুমির। আর মুহূর্তের মধ্যে কুমিরটি অদৃশ্য হয়ে যায় গভীর পানিতে।দিমাসের পিতা চিৎকার করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কুমিরের আর সন্ধান পান না। দিমাসের পিতা সুবলিয়ানসিয়ার চিৎকারে ছুটে যায় অন্যরা। কিন্তু কোথাও কোনো সন্ধান নেই কুমিরের।এর একদিন পর বৃহস্পতিবার কুমিরটির সন্ধান পাওয়া যায় পাশের গ্রাম মুয়ারা বেঙ্গোলোন গ্রামে। তার পেটে তখন দিমাসের আস্ত দেহ। কুমিরটির পেট কেটে বের করা হয় শিশুটির মরদেহ।স্থানীয় এক উদ্ধারকারী ও উদ্ধারকারী টিমের কর্মকর্তা ওকতাভিয়ান্তো বলেছেন, দিমাসকে কুমিরে কামড়ে পানিতে ঝাঁপ দিলে দিমাসের পিতা সুবলিয়ানসিয়ারও পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি খালি হাতেই কুমিরটিকে আঘাত করেন।তাতে কুমিরের কিছুই করতে পারেননি।কুমিরটি গভীর পানিতে তলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল।
মৃত কুমিরের সন্ধান পেয়ে স্থানীয়রা সমবেত হয়ে কুমিরটিকে চিৎ করে তার পেট কেটে উদ্ধার করে দিমাসের মৃতদেহ। এতে দেখা যায়, দিমাসকে না চিবিয়েই আস্ত গিলে ফেলেছিল কুমিরটি। তার অক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় কুমিরের পেট থেকে। তা দেখে স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।
S/H(Ripa-5)
6 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
3 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন
4 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির
8 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
1 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে
5 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা