editor
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
অনলাইন ডেস্ক
মিয়ানমারে সামরিক জান্তার ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ের শ্রমিকরা। এ ঘটনায় দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে ধর্মঘটে অংশ নেওয়া রেলওয়ের শ্রমিকদের স্টাফ কম্পাউন্ড ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।এর আগে ১ ফেব্রুয়ারি অং সান সু চির সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। এরপরই আইন অমান্য আন্দোলন শুরু করেছেন বিভিন্ন সরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারীরা।এতে দেশটির কল-কারখানা, দোকানপাট বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হতে চলেছে।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ফুটেজে রেলওয়ের স্টাফ কম্পাউন্ডের কাছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।নিজেকে মা সু পরিচয় দিয়ে ধর্মঘটরত একজন শ্রমিক টেলিফোনে রয়টার্সকে বলেছেন, শিগগিরই দমনাভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ওই ব্যক্তি বলেন, আমার মনে হচ্ছে তারা আমাদের গ্রেফতার করবে। আমাদের সাহায্য করুন।
S/H(Ripa-5)
7 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
1 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
7 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
5 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের
2 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
5 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 3