editor

প্রকাশিত: 11:22 AM, August 30, 2024

সিলেট থেকে ঢাকায় যেতে হচ্ছে সাবেক বিচারপতি মানিককে

সিলেট থেকে ঢাকায় যেতে হচ্ছে সাবেক বিচারপতি মানিককে

4

কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে সিলেট থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হতে পারে তাকে।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনার মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় গত পরশু। তবে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য্য রেখেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেদিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

1

ফলে সিলেট থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকায় নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ওই মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে কখন, কবে ঢাকায় নেওয়া হবে।’

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত হন পোশাকশ্রমিক রুবেল। এ ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামসুদ্দিন চৌধুরী মানিক, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নামোল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জখম এবং স্পর্শকাতর স্থানে আঘাত ছিল। সেদিন রাতে দুই দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়।

5

ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল বুধবার তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে সিলেটভিউকে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বর্তমানে ওসমানী হাসপাতালে সাধারণ কেবিনে কারা হেফাজতে ভর্তি রয়েছেন তিনি। তার শারীরিক দুর্বলতা আছে।

এর আগে, গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদালতে হাজির করার সময় তিনি জনরোষে পড়েন। তার ওপর ডিম, জুতা নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা। মারধরও করা হয় তাকে।

এদিকে, গত রোববার রাতে কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে মানিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এ মামলা হয়। এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

2

এছাড়া সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা হয়েছে।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

8 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
3