editor
প্রকাশিত: 9:54 PM, October 22, 2021

‘মেয়র আরিফ খুব চালাক’
নিজস্ব প্রতিবেদক
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে খুব চালাক এবং ধূর্ত লোক হিসাবে অভিহিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।
আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরের দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নগরীর ধোপাদীঘির পাড়ের হাফিজ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজাত আলী রফিক সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, রাস্তাঘাট, সিটি করপোরেশন এলাকার উন্নয়ন, সিলেটের পর্যটনখাতসহ অন্যান্য খাতের নানা সমস্যা তুলে ধরেন।
এক পর্যায়ে তিনি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি খুব চালাক এবং ধূর্ত প্রকৃতির লোক। একসময় তিনি সাবেক অর্থমন্ত্রীকে ব্যবহার করেছেন। এখন যাতে আপনাকে ব্যবহার করতে না পারেন সে ব্যাপারে আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বরাদ্দ দেন। আপনি নিজে বিভিন্ন মহলে দেনদরবার করে টাকা আদায় করেন। আর সেই টাকায় যে উন্নয়ন হয় তার কৃতিত্ব যায় মেয়র আরিফের নামে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করলে এই কৃতিত্বটা কেবল মেয়রের নামে যেতনা। সেটি আমাদের নামেও হতো, দলের নামেও থাকত। কেন জানিনা সেটা হচ্ছেনা। হলে, আমাদের অনেক নির্বাচিত কাউন্সিলর আছেন। তাদের মাধ্যমে কাজ করা হতো, যেমনটা একসময় সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে করিয়েছেন।
এছাড়াও তিনি রাস্তাঘাটের উন্নয়ন নিযে কথা বলেন। সুজাত আলী রফিক সিলেটের পর্যটনখাতের দিকে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের প্রচুর পর্যটনকেন্দ্র থাকলেও সেগুলোর অবস্থা মোটেও ভাল নয়। করোনা পরবর্তীকালে অনেকেই সিলেট আসছেন, কিন্তু তারা পর্যটনকেন্দ্রগুলোতে যেতে পারছেন না। কারণ, রস্তাঘাট ভাল নয়, স্যানিটেশন ব্যবস্থা নেই।
মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
2 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
7 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার (২৯ আগস্ট) সকাল
8 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)
2 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
2 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির