editor
প্রকাশিত: 8:50 PM, February 7, 2021
কানাইঘাট প্রতিনিধি
সারাদেশের ন্যায় কানাইঘাটে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা কার্যক্রম ক্যাম্পেইন শুরু হয়। প্রথমেই টিকা নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী সহ ২৫জন করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহন করেন। টিকার কার্যক্রম শুরু থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জি, হাসপাতালের টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ স্থানীয় সংবাদকর্মীরা। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা জানান করোনার টিকা কার্যক্রমের প্রথম দিনে ২৫জনকে টিকা দেওয়া হয়েছে এবং ১৫৪ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এসে যারা রেজিষ্ট্রেশন করেছেন তারা সহজেই করোনার টিকা নিতে পারবেন। উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, বাংলাদেশে আসা করোনার টিকা সম্পূর্ণ পাশর্^প্রতিক্রীয়া মুক্ত অধিক কার্যকর। সরকারের আন্তরিকতায় আমরা করোনার টিকা পেয়েছি। সবাই যেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে করোনার টিকা গ্রহন করে সুস্থ্য থাকেন এ জন্য তারা কানাইঘাটবাসীর প্রতি আহ্বান জানান।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার