editor
প্রকাশিত: 5:22 PM, February 8, 2021

একদিনে করোনায় ১৯৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু । এর মধ্যে পুরুষ ১২ জন ও নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে।সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২০৬টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৬২ হাজার ৭৭৪টি।গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৫৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জনে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩০ শতাংশ। আর এখন পর্যন্ত মোট পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৯ শতাংশ।শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এতে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
আজ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ হাজার ২২১ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২২৯ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) এবং নারী ১ হাজার ৯৯২ জন (২৪ দশমিক ২৩ শতাংশ)।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, বরিশাল ও রংপুর বিভাগে একজন করোনা রোগী মারা গেছেন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার