admin

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

বন্দরবাজার এলাকায় ডালিমের নেতৃত্বে: চলছে জমজমাট তীর জুয়ার আসর

বন্দরবাজার এলাকায় ডালিমের নেতৃত্বে: চলছে জমজমাট তীর জুয়ার আসর

4

নিজস্ব প্রতিবেদক
নগরের রংমহল টাওয়ারের নিচে কারারক্ষীদের পরিত্যক্ত বাসভবনে চলছে জমজমাট তীর খেলা। সর্বত্র তীরজুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। করোনাকালীন কিছুদিন তেমন একটা কিছু না দেখা গেলেও এখন নগরের অলিগলিতে চলছে প্রকাশ্যে তীর জুয়া খেলা। নগরের বন্দরবাজার রংমহল টাওয়ারের অদূরে কারাগারের কারারক্ষী থাকার পুরাতন ঘর ও ঘরের সামনে প্রত্যহ চলে জমজমাট তীরখেলার টিকেট বিক্রি। রাত ঘনালে ওই এলাকার অস্থায়ী টি-স্টলের পেছনে পরিত্যাক্ত ঘরে বসে ঝাডুমাডু নামের জুয়ার আসর । এই জুয়া খেলার সার্বিক তত্বাবধানে থাকেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির লাইনম্যান পরিচিত জনৈক ডালিম। টিকেট বিক্রি করেন জনৈক মিঠু, হানিফ কালাম ও শুভ সহ আরো ৪/৫জন সূত্র মতে সিরিয়াল ০ থেকে ৯৯ পর্যন্ত তীরখেলার নাম্বার থাকে। প্রথম রাউন্ডের প্রতিটি নাম্বারের বিপরীতে ১০ টাকা করে খেলায় অংশগ্রহণকারীকে দিতে হয় এবং প্রতিটি হাউজ ও এন্ডিং মূল্য দিতে হয় ১০০ টাকা করে। খেলা শেষে ১০ টাকার নাম্বারধারী বিজয়ীকে দেওয়া হয় ৮০০ টাকা করে। হাউজ খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীকে দেওয়া হয় ৮ হাজার। টাকা। আর এ পুরস্কার নির্ভর করে থাকে ভাগ্য লটারীর উপরই। রংমহল এলাকার তত্ত্বাবধায়ক ডালিম পুলিশকে ম্যানেজ করে খেলাকে নির্বিঘ্ন করে থাকেন এবং বন্দরবাজার ফাঁড়ি পুলিশ প্রতিদিন ডালিমের কাছ থেকে লাইনের টাকার সাথে তীর জুয়ার আসরের টাকাও নিয়ে যায়। এছাড়াও সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কালীঘাটের পিয়াজ পট্টি, সুরমা মর্কেট, কাজির বাজার, লামাবাজার, চালীবন্দর ও বাগবাড়ি এলাকায় স্থানীয় ফাড়ি পুলিশকে ম্যানেজ করে চলছে জমজমাট তীর জুয়ার আসর।
এব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. সেলিম মিঞা বলেন, তীরজুয়া খেলার গল্পটি অনেক আগের আমার জানামতে বর্তমানে কোতোয়ালি থানা এলাকার কোথাও তীরজুয়ার আসর বসছে না। এ ব্যাপারে আমাদের অভিযানিক দল প্রত্যহ অনুসন্ধান চালিয়ে বেড়াচ্ছে। এরপরও যদি তীর খেলতে সরাসরি পাওয়া গেলে এবং আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা তাৎক্ষণিক অভিযান চালাব।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
4