admin
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা সংবিধানের অবমাননা
-ভিপি শামীম
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর যুব লীগ। গতকাল রোববার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের অবমাননা দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা। তিনি বলেন, জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শণ ও সংরক্ষণ সাংবিধানিক ভাবেই বিধিবদ্ধ বিষয়, তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা সংবিধানের অবমাননা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা,বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। মুসলিম,হিন্দু, খৃস্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোন নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দিবে না।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দেশের লাখ লাখ সাধারণ মানুষ ও কর্মী আজ ক্ষুব্ধ। বঙ্গবন্ধু প্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যুবলীগ কাউকে আক্রমণ করে না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হয় না। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার উগ্রবাদী গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলেন, যে হাত দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সেই হাত উপড়ে ফেলতে যুবলীগ প্রস্তুত রয়েছে। আগুন দিয়ে জ¦ালিয়ে ফেলবো সেই উগ্রবাদীদের।
মিছিল পরবর্তী সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ। এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার