editor
প্রকাশিত: 3:05 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের মতো সিলেটে চলছে করোনা টিকা উৎসব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগরে করোনা টিকা গ্রহণ করেছেন ৪১৯০ জন। সব মিলিয়ে সিলেট জেলায় ৯দিনে মোট ৩৮১৪০ জন করোনা টিকা গ্রহণ করেছেন।সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশলাইন্স হাসপাতাল মিলে করোনার টিকা নিয়েছেন মোট ২১৬২ জন। এর মধ্যে ওসমানী মেডিকেলের বিভিন্ন বুথে মিলে ১৮ শত ৬২ জন করোনার টিকা গ্রহণ করেছেন।
অপরদিকে পুলিশলাইন্স হাসপাতালে টিকা নিয়েছেন মোট ৩০০ জন।এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ডা. আনিসুর রহমান জানান- মঙ্গলবার সিলেট জেলার ১২ উপজেলার ২৪টি বুথ ও সিএমএইচের চারটি বুথে করোনা টিকা গ্রহণ করেছেন মোট ২০২৪ জন। সব মিলিয়ে মঙ্গলবার সিলেট জেলা ও মহানগরে মোট ৪১৯০ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে নারী ১৪৮৬ জন এবং ২৭০৪ জন পুরুষ।
সিলেটে টিকাদান কর্মসূচি শুরু থেকে এ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়- গত ৭ ফেব্রুয়ারি প্রথম দিন সিলেট জেলায় করোনা টিকা গ্রহণ করেছিলেন ৯৪৮ জন। দ্বিতীয় দিনে টিকা নেন ১৭৪৮ জন। তৃতীয় দিন ২৯৬৪ জন এ টিকা গ্রহণ করেন। চতুর্থ দিনে টিকা নেন ৪৭৫৭ জন। পঞ্চম দিনে এসে টিকা গ্রহণ করেছেন ৫৫৪৮ জন এবং ষষ্ঠ দিনে ৭০০৬ জন টিকা গ্রহণ করেছেন। রোববার সপ্তম দিনে জেলা ও মহানগরে মোট ৫ হাজার ৭৬ জন টিকা গ্রহণ করেন। সোমবার টিকা নেন ৫৯০৪ জন এবং মঙ্গলবার মোট ৪১৯০ জন টিকা গ্রহণ করেন। সব মিলিয়ে ৯ দিনে সিলেট জেলায় টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৪০ জনে।এর আগে গত রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদানের মধ্য দিয়ে সিলেটে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
সিলেটে প্রথম টিকাগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।সিলেট সিটি কর্পোরেশনের আওতায় করোনার টিকাদানের জন্য স্থাপিত মোট ১৪টি বুথের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ২টি বুথ স্থাপন করে চলছে টিকা কার্যক্রম। সর্বশেষ গত বৃহস্পতিবার র্যাব-৯ সিলেটের সদরদপ্তরেও করোনাভাইরাসের টিকা সেন্টার করা হয়।এদিকে গত বুধবার থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য আলাদা ৩টি রেজিস্ট্রেশন বুথ চালু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার