editor
প্রকাশিত: 6:16 PM, March 7, 2021
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার কলকাতায় শাসক দল বিজেপির এ জনসভায় বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয়েছে বিজেপির প্রথম সারির নেতাদের। খবরে বলা হয়, জনতাকে সামলাতে একের পর এক বিজেপি নেতা মঞ্চে এসেও কাজ হয়নি। বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ বারবার জনতাকে শান্ত করার চেষ্টা করেও পারেননি। শেষে কৈলাস বিজয়বর্গীয়র টানা তিন মিনিট মিষ্টি কথায় শান্ত হয় বিগ্রেড। এদিন ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারী উঠতেই ধাক্কাধাক্কি শুরু হয় ময়দানে। তখনই সাংবাদিকদের জন্য সংরক্ষিত জায়গার পেছন থেকে বিজেপি নেতারা সামনের দিকে এগিয়ে আসলে শুরু হয় বিশৃঙ্খলা। সেসময় মঞ্চে বিজেপি নেতাদের মুখে স্পষ্ট ধরা পড়ে উদ্বেগের ছাপ। বাবুল চলে আসেন মাইকের সামনে। জনতাকে বারবার শান্ত হতে বলেন। এরপর বাবুলকে সরিয়ে লকেট চলে আসেন ডায়াসে। ভিড়ের মধ্যে কোথায় জটলা হচ্ছে তা ক্যামেরায় দেখা না গেলেও বিজেপি নেতাদের মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল তারা বেশ উদ্বিগ্ন। নরেন্দ্র মোদি ব্রিগেডে আসার সময় যত এগিয়েছে ততই বেড়েছে সেই উদ্বেগ। ব্রিগেডে এসে মোদিকে যেন এ ধরনের পরিস্থিতির মুখে না পড়তে হয়, সেজন্য বেশ তৎপর হয়ে ওঠেন বিজেপি নেতারা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেশ কড়া মেজাজেই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শান্ত হতে বলেন। দীলিপের এমন ধমকেও কাজ না হওয়ায় এরপরই আসেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। টানা ৩ মিনিট ধরে অত্যন্ত মিষ্টি কথায় তিনি শান্ত করার চেষ্টা করেন সবাইকে। তার কথাতেই কাজ হয়। জনতার মনোযোগ সরাতে পরে মিঠুন চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেন কৈলাস।তবে মিঠুনের বক্তৃতা চলাকালীন বিশৃঙ্খলা কিছুটা থামলেও ব্রিগেডে মোদি ঢোকার মুখেই ফের শুরু হয় গোলমাল
S/H(Ripa-6)
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর