editor

প্রকাশিত: 7:02 PM, November 3, 2023

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও গায়েবী মামলা : সিলেট মহানগর বিএনপির নিন্দা

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও গায়েবী মামলা : সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমূলক গায়েবী মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও নেতাকর্মীদের উপর দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তারা।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে সিলেটবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। বাকশালী সরকার জনমত উপেক্ষা করে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গ্রেফতার ও হামলা-মামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিতায় সম্পূর্ণ অন্যায়ভাবে ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, যুবদল নেতা শেখ মোঃ শরীফ, মোঃ আলী ইসলাম, বিমল দেবনাথসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নেতাকর্মীদের বাসা বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী চালিয়ে যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্রমূলক গায়েবী মামলা দায়ের করা হচ্ছে। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের দলীয় লাঠিয়াল বাহিনীর ভুমিকায় অবতীর্ণ হয়েছে। এতে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন। আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। কোন ষড়যন্ত্রই গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেনা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও