admin
প্রকাশিত: 3:25 PM, June 6, 2025
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষ্যে সিলেটসহ দেশ এবং বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক আব্দুর রহমান রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল-আজহা। ঈদুল-আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও মহান রবের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ:) কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ:) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়।
তিনি বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দু:খ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। নিম্নআয়ের মানুষেরাও যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সেলক্ষ্যে সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন একটি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গঠনে ত্যাগের শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলনের জন্য আহবান জানান। বার্তায় তিনি সিলেটবাসীসহ দেশের প্রতিটি ঘরে ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক- এই প্রত্যাশা করেন।
4 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। শুক্রবার সকাল ১১টায় ছাতক
1 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সিলেট জেলা ব্যবসায়ী
5 ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পাঁচটি
3 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ
1 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান
3 সিলেটে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত