editor
প্রকাশিত: 2:27 PM, March 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পুলিশের জালে আটক পড়েছে ‘কুখ্যাত’ ৩ ছিনতাইকারী। এর মধ্যে একজন একাধিক ছিনতাই মামলার আসামি। গতকাল রোববার (৭ মার্চ) নগরীর শিবগঞ্জ বাজার থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে শাহপরাণ থানাপুলিশ।
আটককৃতরা হচ্ছেন- সিলেটের মোগলাবাজার থানাধীন গঙ্গানগর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্ণব (২৫), সুনামগঞ্জের দিরাই থানার তাজপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে আমজাদ হোসেন (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আমড়াপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম ওরফে সুন্দর আলী।
মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, রোববার বিকেল ৪টার দিকে এ ৩ ছিনতাইকারী শিবগঞ্জ থেকে টিলাগড় নেয়ার নাম করে একটি সিএনজি অটোরিকশায় মো. হুমায়ুন কবির শরীফ নামের এক যাত্রীকে তুলেন। তাকে তুলে টিলাগড়ের উদ্দেশে রওয়ানা দিয়ে শিবগঞ্জ বাজারস্থ পানসি বাজার নামক দোকানের সামনে পৌঁছামাত্র গাড়িটি সিএনজিটি উল্টোপথে ঘুরিয়ে নেন ছিনতাইকারী চালক। এসময় শরীফ উল্টো দিকে যাওয়ার কারণ জানতে চাইলে তারা শরীফকে ভয়ভীতি দেখায় এবং তার নিকট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন শরীফ চিৎকার করলে শাহপরাণ থানাপুলিশ ও স্থানীয় জনতা অটোরিকশাকে ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে।গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, অর্ণব ২০১৬ সাল থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে এবং ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় ৪টি, জালালাবাদ থানায় ১টি এবং মোগলাবাজার থানায় ১টি মামলাসহ মোট ৬টি ছিনতাইয়ের মামলা রয়েছে।
S/H(Ripa-6)
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
1 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
2 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
1 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত