editor
প্রকাশিত: 2:44 PM, March 8, 2021
অনলাইন ডেস্ক
ভারতের শাসক দল বিজেপিতে যোগদান করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। রোববার এক টুইটবার্তায় অভিনেত্রী দাবি করেন, ‘নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকেন’ মমতা ও অভিষেক! হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও এ অভিনেত্রীর গেরুয়া শিবিরে নাম লেখানোর গুঞ্জন উঠেছিল। অবশেষে একুশের বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে শ্রাবন্তী। এ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। এর মধ্যেই রাজনীতিতে যোগ দিয়ে সেই বিতর্ককে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন। বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নানা সময়ে শাসকদলের নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী। তবে এতদিন সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ না করলেও গতকাল রোববার তাকে আক্রমণ করে বসেন শ্রাবন্তী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের দিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য করে শ্রাবন্তী লেখেন, ‘বেশির ভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো-র রাজনীতির জন্য। নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকে তারা দুজন।’
S/H?(Ripa-6)
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর