editor

প্রকাশিত: 7:51 PM, October 30, 2023

ঢাকায় আটক ছাতকের ৪ বিএনপি নেতাকর্মী পরিবারের পাশে মিজান চৌধুরী

ঢাকায় আটক ছাতকের ৪ বিএনপি নেতাকর্মী পরিবারের পাশে মিজান চৌধুরী

ফ্যাসিবাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সকল নেতাকর্মীদের মুক্ত করা হবে ইনশাআল্লাহ: মিজান চৌধুরী

২৮ অক্টোবর রাজধানীর পল্টনের মহাসমাবেশ থেকে আটক ছাতক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত একাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি রোববার রাতে ছাতক উপজেলার আটক ৪ নেতাকর্মীসহ কারান্তরীণ অন্যান্য নেতাকর্মীর বাড়ী বাড়ী গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা জানান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী যোদ্ধাদেরকে দ্রুততম সময়ের মধ্যে মুক্ত করার ব্যাপারে আশ^স্ত করেন তিনি।

গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ফয়েজ আহমদ, ছাতক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাউয়াবাজারের কয়েস আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ভাঁতগাও ইউনিয়নের মড়লপুর গ্রামের আবিদুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ভাঁতগাও ইউনিয়নের ছাতারপই গ্রামের সাদক মিয়াকে পুলিশ গ্রেফতার করে রাজনৈতিক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।

আটক নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। বিদায়ের প্রাক্কালে সরকার বিরোধী মতের নেতাকর্মীদের দমন করতে মরণ কামড় দিচ্ছে। এ নিয়ে হতাশার কিছু নেই। গণতন্ত্রের বিজয়ের এই স্বপ্ন সারথীদেরকে সরকার বেশীদিন আটকে রাখতে পারবেনা। হামলা-মামলা চালিয়ে জনতার বিজয় আটকাতে পারবেনা। শহীদ জিয়ার লড়াকু সৈনিকদের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। ইনশাআল্লাহ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও