editor

প্রকাশিত: 7:40 PM, April 3, 2024

ধোঁকাবাজির নির্বাচনে যাবে না বিএনপি

উপজেলা নির্বাচন প্রসঙ্গে মঈন খান

ধোঁকাবাজির নির্বাচনে যাবে না বিএনপি

অনলাইন ডেস্ক
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন ধোঁকাবাজি, প্রহসন এবং চিটিংবাজির নির্বাচনে বিএনপি যাবে না।

বুধবার সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের কি অনুমতি দেয়া হবে- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা জনগণের ইচ্ছায় নির্বাচনে যাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিবে কি না। আর বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো অবাক কাণ্ড। আওয়ামী লীগ তো তাহলে নিজেই স্বীকার করে নিয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকাকে প্রত্যাখান করেছে। সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবিয়ে দিয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে আর বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি।

ড. মঈন বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এতো মামলা নেই, এত নির্যাতন-নিপীড়ন করা হয় না। বাংলাদেশে বিরোধী দলের বিরুদ্ধে ১ লাখ মামলা দেয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি।

অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর এত মামলা দেয়নি।

পরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন ড. মঈন খান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী