editor

প্রকাশিত: 10:58 PM, November 27, 2023

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রউফকে জনসমক্ষে হাজির করার আহবান

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রউফকে জনসমক্ষে হাজির করার আহবান

স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির নিন্দা ও প্রতিবাদ

গতকাল রাত থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ এর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ও স্বজনরা, তাদের আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে।
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, শাহ আলী থানা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন বিপ্লব, গুলশান থানাধীন ১৯নং ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম আহাবায়ক মো: রুবেল মিজি, সিলেট মহানগর ৩নং ওয়ার্ড শাখার সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ৭নং ওয়ার্ড শাখার যুগ্ম আহবায়ক কদম মিয়া, গাজীপুর মহানগর বাসন থানা শাখার যুগ্ম আহবায়ক মো: ফরহাদ হোসেন সবুজ, রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মনোয়ার হোসেন মনু, রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক পলাশ তালুকদার, রাজশাহী মহানগর রাজপাড়া থানা শাখার আহবায়ক শাহীন সাদি, বোয়ালিয়া থানা শাখার যুগ্ম আহবায়ক হাসিবুল ইসলাম ও শাহ মখদুম থানা শাখার যুগ্ম আহবায়ক শামীম-কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের মনে ভীতি ছড়িয়ে দিতেই আওয়ামী শাসকগোষ্ঠী আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদেরকে গুম ও গ্রেফতারের নিষ্ঠুর খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। আর তারই ধারাবাহিকতায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ-কে তুলে নিয়ে গিয়ে এখনও পর্যন্ত তার কোন সন্ধান দেয়া হচ্ছে না। এ ধরণের লোমহর্ষক ঘটনা ঘটিয়ে সরকারবিরোধী চলমান আন্দোলন-সংগ্রামকে স্তব্ধ করতে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। পাশাপাশি প্রতিনিয়ত নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, টার্গেটকৃত নেতাকে না পেয়ে তার পিতা-ভাই-ছেলে কিংবা আত্মীয়স্বজনকে গ্রেফতার করা হচ্ছে। তবে এভাবে গুম ও গ্রেফতার করে চলমান গণআন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শুরু হয়েছে তাতে জনগণ ও বিরোধী নেতাকর্মীদের মনোবল কোনভাবেই ভাঙতে পারবে না বর্তমান স্বৈরাচারী আওয়ামী সরকার। ”
নেতৃদ্বয় বিবৃতিতে অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ-কে জনসমক্ষে হাজির করার জোর আহবান জানান। পাশাপাশি উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও