editor
প্রকাশিত: 9:23 PM, December 20, 2021

একদিনে শনাক্ত আরও ২৬০ জন
ডেস্ক রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (১৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ২১১ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন, গতকাল একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ২৬০ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন। মারা যাওয়া দুই জনকে নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ৫০ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে উঠলেন বলে জানিয়েছে অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩০ শতাংশ, গতকাল ছিল এক দশমিক ২২ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক এক শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ১০৫টি, আর পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৫টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪২ হাজার ৩০৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৩ লাখ ৪৩ হাজার ৭২২টি।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনই পুরুষ। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৪৫ জন আর নারী ১০ হাজার ১০৫ জন।
মারা যাওয়া দুই জনের বয়সই ৬১ থেকে ৭০ বছরের ভেতরে। তাদের মধ্যে একজন ঢাকা আর আরেকজন রংপুর বিভাগের। দুই জনই সরকারি হাসপাতালে মারা যান।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও