editor
প্রকাশিত: 8:12 PM, December 1, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কমানায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১লা ডিসেম্বর) বাদ যোহর নগরীর কাজীটুলা মক্তবগলি মারকাযু শায়খিল ইসলাম আল আমিন মাদরাসা ও এতিমখানায় সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নাছিম হোসেনের উদ্যোগে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি নাছিম হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি জিয়াউল জিয়া, রহিম মল্লিক, মুর্শেদ আহমদ মকুল, মনজুরুল হাসান মঞ্জু, কৃষকদল মহানগরের সভাপতি হুমায়ুন কবির শাহীন, খছরুজ্জামান খছরু, শেখ কবির, লুৎফুর রহমান মোহন, শাহপরান থানার সদস্য সচিব খুর্শেদ আহমদ, সৈয়দ রহিম, ফয়েজ আহমদ মুরাদ, আলী রাজ, জেলা যুবদলের সহ সভাপতি কবির আহমদ, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান শিমুল, আলী হায়দার মঞ্জু, রুবেল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অসীম ত্যাগ স্বীকার করে বলেন, আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ চাইলে তিনি অবশ্যই আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবেন।
বক্তারা আরও বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। নেত্রী অসুস্থ থাকায় দেশের কোটি মানুষের হৃদয়ে ব্যথা তৈরি হয়েছে। তার সুস্থতা কামনায় সারাদেশেই দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে