editor

প্রকাশিত: 10:12 PM, October 31, 2021

সড়ক দূর্ঘটনায় কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

সড়ক দূর্ঘটনায় কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

সড়ক দূর্ঘটনায় কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

কানাইঘাট প্রতিনিধি
ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শরিফ উদ্দিন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

 

জানা যায়,  রবিবার বিকাল অনুমান ২ টার দিকে মোটর সাইকেল যোগে দিঘীরপার ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। শরিফ উদ্দিনের সাথে থাকা নেওয়াজ শরিফ যখন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ মাদ্রাসার সামনে বাই সাইকেল আরোহি একজনকে বাঁচাতে গিয়ে তাদের মোটর সাইকেলটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে শরিফ উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরত্বর আহত হন। দুর্ঘটনাটি দেখে আশপাশ এলাকা থেকে লোকজন এসে তাৎক্ষনিক আহত শরিফ উদ্দিন ও তার সাথে থাকা নেওয়াজ শরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

অফিস সহকারী শরিফ উদ্দিনের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, শরিফ উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য সি.ওমেক হাসপাতালে রাখা হয়েছে। এ দিকে এলাকার পরিচিত মুখ কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ চটিগ্রাম নিবাসী ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শরিফ উদ্দিনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অনেকে তাঁর বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনকে শান্তনা প্রদান করছেন।

 

শরিফ উদ্দিন স্কুলের অফিস সহকারী হলেও তিনি নিয়মিত বিভিন্ন শ্রেণীর ক্লাস নিতেন। ছাত্রদের কাছে অত্যান্ত প্রিয় ছিলেন তিনি, এলাকায় সবাই তাকে শরিফ স্যার হিসাবে চিনে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর ও এক ছেলে সন্তান রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল