editor

প্রকাশিত: 11:18 PM, October 31, 2021

‘ক্ষমতার দাপট দেখিয়ে পরিবহন শ্রমিক সংগঠনকে জবরদস্তিমুলক কুক্ষিগত করার অপচেষ্টা বরদাশত্ করা হবে না’

‘ক্ষমতার দাপট দেখিয়ে পরিবহন শ্রমিক সংগঠনকে জবরদস্তিমুলক কুক্ষিগত করার অপচেষ্টা বরদাশত্ করা হবে না’

‘ক্ষমতার দাপট দেখিয়ে পরিবহন শ্রমিক সংগঠনকে জবরদস্তিমুলক কুক্ষিগত করার অপচেষ্টা বরদাশত্ করা হবে না’

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের বর্ধিত সভার প্রস্তাবে ‘ক্ষমতার দাপট দেখিয়ে পরিবহন শ্রমিক সংগঠনগুলোকে জবরদস্তিমুলক কুক্ষিগত করার অপচেষ্টা বরদাশত্ করা হবে না’ উল্লেখ করে বলা হয়েছে ‘প্রকৃত অর্থে এটি রাজনৈতিক দূর্বৃত্বায়ন।’ প্রস্তাবে জনৈক ব্যক্তি কর্তৃক সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজিঃ নং-২০৯৭) নামক ট্রেড ইউনিয়নকে রাজনৈতিক দলের লেজুড়ে পরিণত করার নামে নানা ছলছাতুরী চরম নিন্দনীয় বলে এসব অপকর্মের ধিক্কার জানানো হয়। প্রস্তাবে ব্যক্তি বিশেষের স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে পরিবহন শ্রমিকদের ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়ে আরো বলা হয়, ‘এটি পরিবহন শ্রমিক ইউনিয়নসমুহের জন্য অশনিসংকেত।’ প্রস্তাবে ন্যাক্কারজনক এহেন কর্মকান্ডের হোতাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানিয়ে বলা হয়, ‘আগামী ৪৫ দিনের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক-শ্রমিক জোট-এর কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পরিবহনের সেক্টরের ৫টি ট্রেড ইউনিয়নের শীর্ষ নেতৃত্বকে দায়িত্ব দিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গঠিত নির্বাচন কমিশন যথাযথ বিধি অনুযায়ী তফসিল ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে।’ (৩১ অক্টোবর) রোববার দুপুরে নগরির পুরাতন স্টেশন রোডস্থ কার্যালয়ে ঐক্য পরিষদের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহিত হয়।
ঐক্য পরিষদ সভাপতি আবু সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৪১৮)-এর কেন্দ্রীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি মোঃ রুনু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৭০৭)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২১৫৯)-এর কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-বি-২১৭৪)-এর সভাপতি মনির হোসেন, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজিঃ নং-২০৯৭)-এর সভাপতি খলিল খান, কার্যকরী সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী, অন্যতম সদস্য সাদেক আহমদ, হাবিবুর রহমান, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৩২৬)-এর সভাপতি মঈন মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলী প্রমুখ। আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলওয়ার, কার্যকরী সভাপতি জামিল আহমদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সভাশেষে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজিঃ নং-২০৯৭)-এর নির্বাচনের জন্য ইতোপূর্বে গঠিত বর্তমান মেয়াদ উত্তীর্ণ নির্বাচন কমিশন কর্তৃক ১৬ লাখ টাকা আত্মসাত, ইউনিয়নের সদস্য ভলিয়ম খাতাসহ মূল্যবান কাগজপত্র কুক্ষিগতকরণ, সুষ্ঠু ও বৈধ নির্বাচন বানচাল করে নির্বাচন বহির্ভূত অবৈধ কমিটি গঠন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দকে কটুক্তি, পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা নেতৃবৃন্দের সাথে অশালীন আচরণের প্রতিবাদে স্টেশন রোডের বাবনা পয়েন্ট থেকে কিনব্রিজের দক্ষিণপ্রান্ত পর্যন্ত শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষেও শ্রমিক নেতৃবৃন্দ প্রতিবাদী বক্তব্য রাখেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল