editor

প্রকাশিত: 7:26 PM, September 23, 2023

কিছুদিনের মধ্যে সরকারের পতন হবে: নজরুল ইসলাম খান

কিছুদিনের মধ্যে সরকারের পতন হবে: নজরুল ইসলাম খান

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কিছুদিনের মধ্যে এই সরকারের পতন হবে। বিজয় আমাদের নিশ্চিত।

শনিবার দুপুরে ঝালকাঠি বাসস্ট্যান্ড রোড পেট্রোল পাম্পের সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এরআগে সকালে বরিশাল বেলস পার্কে এক সমাবেশের মধ্যে দিয়ে বেলা সোয়া ১১টায় এই রোডমার্চ শুরু হয়। সরকার পতনের একদফা দাবিতে বরিশাল বিভাগে এই ‘রোডমার্চ’ কর্মসূচি আয়োজন করেছে বিএনপি।

রোডমার্চটি ঝালকাঠি হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হবে। আজ ৬০ কিলোমিটারের বেশি দীর্ঘ পথ অতিক্রম করে এ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।

নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে জনগণ কখনো ক্ষমা করবে না। আর ক্ষমা করবে না বলেই তারা জনগণের ভোটের অধিকার দিতে রাজি না। কারণ জনগণকে ভোটের অধিকার দেয়া হলে তাদের বাক্সে শূন্য পড়বে। দুই থেকে চারটা পেতেও পারে। আর এভাবে চলতে পারে না। এ থেকে মুক্তির জন্য আমরা একদফা আন্দোলন করছি। এই একদফা হলো, এই সরকারের পতন।

তিনি বলেন, আওয়ামী লীগের জেলা পর্যায়ের একটা অঙ্গ দলের নেতা দুই হাজার কোটি টাকা পাচারের জন্য অভিযুক্ত হয়েছেন। মূল দলের না। তাহলে এই সরকার কী পরিমাণ লুট করেছে। কোথায় পেলো এই লুটের টাকা? তারা শেয়ার বাজার লুট করেছে, তারা ব্যাংকগুলো খালি করে দিয়েছে। এমনকি আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক পর্যন্তও লুট হয়ে গেছে। এই সরকারের উন্নয়ন গোরস্থান আলোকসজ্জা করার চেষ্টার মতো বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও