editor

প্রকাশিত: 4:40 PM, October 4, 2023

বিশ্বনাথে একশ ২২ বছরের প্রাথমিক বিদ্যালয়ে নেই নতুন ভবন

বিশ্বনাথে একশ ২২ বছরের প্রাথমিক বিদ্যালয়ে নেই নতুন ভবন

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ টিনসেডের গৃহে চলছে কোমলমতি শিক্ষারর্থীদের পাঠদান কার্যক্রম। ৭১ শতাংশ ভুমির উপর নির্মিত বিদ্যালয়টি ১৯০১ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোন বড় পাকা বিল্ডিং পায়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষে একাধিকবার ভবন নির্মাণের জন্য আবেদন করেও কর্তৃপক্ষের ঠনক নড়ানো যায়নি। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। প্রাচীন এই বিদ্যালয়ে একসময় কয়েক শতাধিক ছাত্র/ছাত্রীর উপস্থিতি ছিল। এখন এর পরিধি ছোট করা হয়েছে। পার্শ্ববর্তী একাধিক প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এই প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী সংখ্যা কমে এসেছে এখন।

বর্তমানে বিদ্যালয়ের আওতাধিন প্রয়াগমহল, কাবিলপুর, চন্দগ্রাম ও চন্ডিপুর গ্রামের শিশুরাসহ বহিরাগত মিলিয়ে ২২০জন ছাত্র/ছাত্রী পড়ালেখা করছে। তার মধ্যে ১০৫ জন ছাত্র এবং ১১৫ জন কোমলমতি ছাত্রী শিক্ষার্থী রয়েছে। অনুমোদিত শিক্ষক পদ সংখ্যা মোট ৮ টি থাকলে ও ৭ জন রয়েছেন কর্মরত। ৭ জনই নারী শিক্ষক। এ স্কুলে কোনো পুরুষ শিক্ষক নেই। ম্যানেজিং কমিটির দায়িত্বে আছেন সৎপুর কামিল (এম.এ)মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। ১ টি কর্মপদ শুন্য রয়েছে বলে বিদ্যালয় তথ্যসুত্রে জানা গেছে।

২২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ৭ জন এবং দপ্তরি একজন। টিনসেড ভবন রয়েছে পুরাতন জরাজীর্ণ একটি এবং ছোট অফিস কক্ষ ও পঞ্চম শ্রেনির শ্রেনী কক্ষসহ একটি। মোট ছয়টি কক্ষ রয়েছে এ বিদ্যালয়ে। বিদ্যালয়ে একটি কক্ষে প্রাক প্রাথমিক পর্যায়ে ক্লাস চলে। দুই শিফটের প্রথমে প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেনির ক্লাস দুপুর ১২টা এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনির ক্লাস সোয়া ৪টা পর্যন্ত চলে। ৬ নং একলিমিয়া উচ্চ বিদ্যালয় ক্লাস্টারে আওতায় বিদ্যালয়ে একটি যৌথ টয়লেট ও একটি নলকূপ রয়েছে। এগুলো দেখা শুনা করেন বিদ্যালয়ের অফিস সহায়ক।

বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৯০১ সালে বিশ্বনাথ উপজেলার মদনপুর মৌজার জে.এল.নং ১৭, খতিয়ান নং ০৩, দাগ নং ২৮১৯, ২৮২২, ৩৮৪৫ এ ৭১ শতক ভুমি চন্দ গ্রামের বিশিষ্ট আইনজীবী সুধীরন্দ্র নাথ চৌধুরী ও অভয়াচরন সেনাপতি দান করেন। বড় আকারের বিল্ডিং নির্মাণে জায়গা সংকুলান সক্রান্ত কোন অযুহাত তৈরির আপাদত সুযোগ নেই। কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার পর্যাপ্ত মাঠ রয়েছে। বিদ্যালয়টি এ অঞ্চলে বহু জ্ঞানী গুণী মানুষ সৃষ্টি করেছে। এ অঞ্চলের অনেক নতুন বিদ্যালয়ে ভবন নির্মাণ হলেও এ বিদ্যালয়ের প্রাচীন ভবনটি সংস্কার করে কোন মতে শিক্ষার্থীরা কষ্ট করে শ্রেনি কার্যক্রম পরিচালনা করছেন।

সরজমিন গিয়ে দেখা গেছে বিদ্যালয়টির পাঠদান কক্ষগুলোর বেহাল দশা। আঁধা পাকা টিনসেড গৃহের দেওয়ালে ফাঁটল ও বারান্দার পাকা খুটিতে ফাঁটল দেখা দিয়েছে। যে কোন সময় দূর্ঘটনা ঘটার আশংকায় রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। টিনের ছাঁদ চুয়ে ভেতরে বৃষ্টি পড়ার কারণে পাঠদান হয় ব্যাহত। প্রায় ১৮ বছর আগে দুই কক্ষ বিশিষ্ট একটি ১ তলা পাকা ঘর নির্মাণ করা হলে সেটি অফিস কক্ষ ও পঞ্চম শ্রেণীর কক্ষ হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে। ৪ কক্ষ বিশিষ্ট টিন সেড ঘরকে বার-বার সংস্কার করে চলছে অদ্যবদি। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় এবং সরকারি করণের ৫৩ বছর পরও কোন পাকা ভবন নির্মিত না হওয়ার এলাকাবাসীর মনে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবী এ ঐতিহ্যবাহী বিদ্যালয়ে আধুনিক ভবন নির্মাণ করে প্রাচীন ঐতিহ্যকে আধুনিকার সাথে রূপদান যেন করা হয়।

নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে প্রতিষ্ঠাতা ও ভুমিদাতা পরিবারে সদস্য প্রতাপ সেনাপতি জানান, আমরা একটি নতুন ভবনের জন্য অনেকবার সরকারি দপ্তরে যোগাযোগ করেছি কিন্তু কোন ফল পাইনি। এখানে একটি আধুনিক ভবন নির্মাণের দ্রুত ব্যবস্তা করতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি।এছাড়া একটি পাকা ভবন নির্মাণের দাবী জানিয়েছেন এলাকার বিশিষ্ট সাংবাদিক মুহিবুর রহমান খালেদ, সাংবাদিক মো. সায়েস্তা মিয়া ও শিক্ষানবিস আইনজীবী পলাশ সেনাপতি সহ এলাকার অনেকেই।

বিদ্যালয়ের প্র্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন অনিমা রাণী দাস। তিনি জানান, ২০১৮ সালে ওই বিদ্যালয়ে যোগদানের পর একাধিকবার উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে একটি ভবন নির্মানের আবেদন করেছি । ৮/১১/২০২০ সালে এবং ২১/০১/২০২১ সালে উপজেলা চেয়ারম্যানের সুপারিশ সহ আবেদন করি কিন্তু কোন সাড়া পাইনি। এখনও শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি। তবে আশা করছি ভবন নির্মাণের বিষয়ে কর্তৃপক্ষ নজর দেবেন।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, চন্দগ্রাম বিদ্যালয়ের ভবন নির্মাণ সংক্রান্ত আবেদন আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোন সাড়া মেলেনি।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার জানান, আমি নতুন এসেছি। আগের আবেদনের বিষয়টি কোন প্রক্রিয়ায় আছে জানা নেই। তবে নতুন করে কোন আবেদন পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠাব। আমার সার্বিক সহযোগীতা থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের