editor

প্রকাশিত: 7:36 PM, October 15, 2023

খালেদা জিয়ার মুক্তির ধ্বনি কেউ আটকাতে পারবে না: রিজভী

খালেদা জিয়ার মুক্তির ধ্বনি কেউ আটকাতে পারবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ এতো অনিয়ম, দমন নিপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্র, জনতা, বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় পাতায় মর্মরে আজ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আপনি শেখ হাসিনা আটকাতে পারবেন না।

রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে’ এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ডাক্তার বলেছেন- বেগম খালেদা জিয়া চিকিৎসা এখন অত্যন্ত কঠিন। করোনা সময় তো অনেক মানুষ মারা গেছে, কই তার তো কোনো চিকিৎসা করেননি। ডেঙ্গু এই একই অবস্থা, এই রোগ উপসম করার জন্য যে ওষুধ দরকার সেটাও আপনি দিতে পারেননি। আর লিভার সিরোসিস এর মতো জটিল বিষয় গুলো, ডাক্তাররা বলেছেন, অথচ আপনি কানে নিচ্ছে না।

তিনি বলেন, এই সরকারকে আর বিশ্বাস করা যায় না, জাতির প্রত্যেকটি ভেন্টিলেশনের (শ্বাস প্রশ্বাস) ঢাকনা বন্ধ কর দিয়েছে সরকার। এই থেকে মুক্তি পেতে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করতে হবে। আর এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে? ২০১৮ সালের মতো নির্বাচনের আগেই গ্রেপ্তার করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে মিথ্যা, মামলা দিয়ে যাচ্ছে। এদের অধীনে নির্বাচন হলে ভোটের আগেই বিএনপির ৩০০ আসনের প্রার্থীদের মামলা দিয়ে গ্রেপ্তার করবে। আর মাঠ শূন্য করে একতরফা নির্বাচন করবে।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. আবদুস সালাম ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. একেএম আজিজুল হক, ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. এমএ সেলিম, ডা. রফিকুল কবির লাবু প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও