editor
প্রকাশিত: 8:20 PM, October 19, 2023
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর দরগা গেইটস্থ শহিদ সুলেমান হলে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের কাউন্সিল আহবায়ক মাওলানা মুশাহিদ দয়ামিরির সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আব্দুল মালিক কাসেমী ও কাজী আমিন উদ্দীন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরি, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ আব্দুল গফফার, মাওলানা মখতার হোসাইন, মাওলানা জামিন আহমদ, হাফিজ আব্দুস সালাম মাওলানা মঈন উদ্দিন প্রমুখ উজেলা প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, হিংসা বিদ্বেষ ছেড়ে এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিস্টার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তিনি ইসরাইলী হানাদর বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুসলিম উম্মাহকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্ভেগ প্রকাশ করে বলেন, এই অস্থিরতা থেকে উত্তরনের উদ্যোগ সরকারকেই গ্রহণ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করে সংগঠনের কাজে মননিবেশ করে সংগঠনকে সুদৃঢ় করতে হবে।
সভায় কাউন্সিলরগণের সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি মুজিবুর রহমানকে সভাপতি ও মাওলানা আব্দুল মালিক কাসেমীকে সিনিয়র সভাপতি এবং মাওলানা মুশতাক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও হাফিজ মাওলানা আলী আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা কাজী আমিনউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্যে জেলা কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতির আবেগ প্রবন বক্তব্য ও প্রধান বক্তার দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)