editor

প্রকাশিত: 3:47 PM, October 22, 2023

‌‍২৮ অক্টোবর শান্তিপূর্ণভাবে বিএনপির মহাসমাবেশ হবে: মির্জা ফখরুল

‌‍২৮ অক্টোবর শান্তিপূর্ণভাবে বিএনপির মহাসমাবেশ হবে: মির্জা ফখরুল

আগামী ২৮ অক্টোবর ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিএনপির মহাসমাবেশ হবে। এই কর্মসূচি ঘিরে বিএনপির পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আপনারা লক্ষ্য করেছেন, জোর গলায় বলতে পারি এখন পর্যন্ত কোথাও আমরা অশান্তির সৃষ্টি করিনি। যা কিছু করছে সরকার ও তার পেটুয়া বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশকে বিএনপির আন্দোলনে বাধা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। তিনি আরও বলেন, ২৮ তারিখ সম্পূর্ণ শান্তিপূর্ণ মহাসমাবেশ হবে। আমরা আশা করবো, সারাদেশ থেকে শান্তিপ্রিয় মানুষ আসবে। তাদের দাবি সোচ্চার কণ্ঠে জানিয়ে যাবে। সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নরমালি আমরা পার্টি অফিসের (নয়াপল্টন) সামনে সমাবেশ চেয়েছি। সে নিয়মের মধ্যে আমরা চিঠি দিয়েছি ডিএমপিকে। আমি মনে করি অবগত করা হচ্ছে সবচেয়ে আইনসংগত উপায়, সেটা আমরা করেছি। এখন ডিএমপির দায়িত্ব এই সভায় সহযোগিতা করা, যা খুশি করার।

২৮ অক্টোবর ১০ ডিসেম্বরের পরিণতি হবে বিএনপির-ওবায়দুল কাদের এই বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই বক্তব্যে প্রমাণিত হয়, এ সরকারের উদ্দেশ্যই খারাপ। আপনাদের মনে আছে গত ১০ ডিসেম্বরের সমাবেশের আগে বিনা উস্কানিতে তারা আমাদের অফিসে আক্রমণ-হামলা চালিয়েছে। পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসব করেছিল আমাদেরকে সমাবেশকে পণ্ড করে দেওয়ার জন্য। কিন্তু তারা পারেনি।

তিনি আরও বলেন, আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিটি কর্মসূচি আমরা অত্যন্ত সফলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে করে আসছি। এটাও নিশ্চয়তা দিতে চাই, ২৮ অক্টোবরের মহাসমাবেশও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। সিকিউরিটি জন্য আমাদের নিজস্ব যে ব্যবস্থা দরকার, সেটাও নিচ্ছি।

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনছে, সমাবেশ শেষে বসে পড়বে এমন প্রচার রয়েছে- এই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা একদম অপপ্রচার। কোনো নেতাকর্মীকে ঢাকায় এসে বসে পড়তে তো বলিনি। বরং বলেছি, ২৮ তারিখের কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে। পরবর্তী কর্মসূচির জন্য অপেক্ষা করবে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর আমরা এমন কোনো কর্মসূচি দেবো না যে তারা (নেতাকর্মীরা) ঢাকায় বসে থাকবে।

সরকারের সময় শেষ, পালানোর পথ নেই

২৮ তারিখ বসে পড়লে বিএনপির পরিণতি ভালো হবে না- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই করেই তো তারা টিকে আছে। তবে তার ভালো জবাব আমাদের সালাম (মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক) ভালো দিয়েছেন, বিএনপি আর অন্যান্য দলগুলো এক না। এতো সোজা নয় ওই ধরনের কোনো ব্যবস্থা নিয়ে বিএনপিকে নির্মূল করা যাবে না।

তিনি আরও বলেন, আপনারা নিশ্চিত থাকেন এবার গণতন্ত্রের বিজয় হবে, জনগণের বিজয় হবে।

আওয়ামী লীগ নেতাদের কথা কান না দিতে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসলে এখন তো তাদের কিছু বলার নেই, চিৎকার চেঁচামেচি করে, ভয়-টয় দেখিয়ে যদি ঠেকানো যায়, এই চেষ্টা করছে আরকি। কোনো রাস্তা নেই তাদের। আমি বলেছি না, পালাবার কোনো পথ নেই তাদের। সময় শেষ। আপনি বলেছেন তো এই সংসদ তাদের শেষ অধিবেশন, আসলে এটাই শেষ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও