editor
প্রকাশিত: 11:46 AM, October 23, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পুত্র, সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, আগামী ২৮ অক্টোবর থেকে চূড়ান্ত সরকার পতন আন্দোলন শুরু হবে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে।
তিনি আরও বলেন, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৪ বছর পর কাউন্সিলের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন। দলীয় কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, দলে সদ্য যোগদানকারী আমাকে হাইকোর্ট দেখান। যারা দলের সভাপতির নির্দেশ অমান্য করবে তাদের দলে কোন স্থান হবে না। বিএনপি সভাপতি কেন্দ্রিক সংগঠন। দলের জেলা সভাপতির বিরুদ্ধে যারা কেন্দ্রে নালিশ করেন এরা বিএনপি করতে পারবে না।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার শেরপুর পয়েন্টে নেতাকর্মীরা আন্দোলনের জন্য সমবেত হবেন। আপনাদেরও সেই আন্দোলনে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি রবিবার (২২ অক্টোবর) বিকেলে কুলাউড়ায় উপজেলার বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আশিফ মোশাররফের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি বকশী মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট ফয়জুন করিম ময়ূন, সহ সভাপিত কাইয়ুম মিয়া ও ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম শকু, কামাল উদ্দিন আহমদ জুনেদ, ড.সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী ও আজিজুর রহমান মনির প্রমুখ।
পরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলে ৪৬ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৭ ভোট পেয়ে শওকতুল ইসলাম শকু সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ড.সাইফুল আলম চৌধুরী ১৬ ভোট পান। সম্পাদক পদে আজিজুর রহমান মনির ও শামীম আহমদ চৌধুরী সমান ২৩ ভোট পান। পরে টসে শামীম আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।
এস এ
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)