editor

প্রকাশিত: 6:53 PM, November 2, 2023

বিশ্বনাথে অবরোধের প্রভাব নেই

বিশ্বনাথে অবরোধের প্রভাব নেই

বিশ্বনাথ প্রতিনিধি :: জামায়াত-বিএনপির ডাকা অবরোধের শেষ দিন বৃহস্পতিবারে বিশ্বনাথে এর কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।

যানবাহনের অবাধ চলাচলের দেখা মিলেছে উপজেলা জুড়ে। খোলা রয়েছে দোকানপাট, অফিস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহ। দেশের বিভিন্ন প্রান্তে সংঘাত সহিংসতার চিত্র পরিলক্ষিত হলেও বিশ্বনাথ উপজেলার চিত্র পুরোটাই শান্ত রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে মিছিল মিটিং, সমাবেশ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মত সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। জনসাধারণের কর্মতৎপরতা ও চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিত রয়েছে। পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও র্যাবের টহল অব্যাহত আছে।

অবরোধের প্রথম দিন ৩১ অক্টোবর এবং দ্বিতীয় দিন ১ নভেম্বর বুধবার উপজেলার কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের বিক্ষিপ্ত উপস্থিতির খবর পাওয়া গেলেও তৃতীয় দিনে এখন পর্যন্ত কোন পিকেটিং ও উপস্থিতির খবর পাওয়া যায়নি। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।

বিএনপি ও জামায়াতের দেশব্যাপী চলমান অবরোধ প্রত্যাখান করে বিশ্বনাথ পৌর শহরে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশ করেছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন। আইনশৃঙ্খলা বিঘ্ন ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে সক্রিয় অবস্থানে থাকতে দেখা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় অবস্থানে রয়েছে এমনটি জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে