editor

প্রকাশিত: 11:10 AM, November 4, 2023

জৈন্তাপুরে র‌্যাংকিন প্যাথলজি এন্ড এক্স-রে সেন্টার (ডায়াগনস্টিক) উদ্বোধন

জৈন্তাপুরে র‌্যাংকিন প্যাথলজি এন্ড এক্স-রে সেন্টার (ডায়াগনস্টিক) উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার তরুন প্রজন্মের কয়েকজন ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্ঠায় নতুন করে আধুনিক মেশিন (যন্ত্রপাতি)’র সমন্বয়ে চিকিৎসা সেবায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করতে র‌্যাংকিন প্যাথলজি এন্ড এক্স-রে সেন্টার (ডায়াগনস্টিক) নতুন করে উদ্বোধন করা হয়েছে।

৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় সেন্টার উদ্বোধন করে চালু করা হয়েছে। উপজেলার পূর্ব বাজার (খাসিয়া হাটি প্রবেশ মূখ) সংলগ্ন রোড, জৈন্তাপুর সিলেট-এ অবস্থিত এই ডায়াগনস্টিক সেন্টার।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: হায়দর আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মো: জাকারিয়া। পরিচালক আবুল হারিছ সাহার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন শাহীন, আদিবাসী নেতা বিশ্বজিৎ সুমের, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ, সমাজসেবী আব্দুস শুক্রুর (নেতা শুক্রুর), উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান,জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসাীয় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডায়াগনস্টিক সেন্টারের পরিচারক ফখরুল ইসলাম, গোলাম আব্বাস, মো: মোজাম্মেল হক ও মৃন্ময় কান্তি সেন মৃদুল। উদ্বোধন করার পর সেন্টার পরিদর্শনকালে পরিচালকগণ তাদের সেন্টারের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অতিথিদের অবগত করেন।

এসময় বক্তরা বলেন, সীমান্তবর্তী জনপদের সহজ সরল জনগণ এখানে চিকিৎসায় পরীক্ষা-নিরীক্ষা করতে আসলে তাদের-কে যেন সঠিক পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। নতুন করে চালু হওয়া এই ডায়াগনস্টিক সেন্টারে আগত রোগীদের সঠিক ভাবে পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করতে এবং মানবসেবার প্রতি বিশেষ ভাবে নজর দেওয়ার আহবান জানান।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে